ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশের জনগণের জন্য বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ প্রচার সম্পাদক আজিজুর রহমান কাফির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর গণমানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি, রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচিত সাবেক মেয়র জনাব মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ।
এ উপলক্ষে সোমবার (৭ জুলাই) নগরীর হাউজিং এস্টেট উচ্চ বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হয়।
বিশেষ অতিথি ছিলেন, স্কুলের প্রধান শিক্ষক গোলাম আজম, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম বাবলু, রফিকুল ইসলাম, সিদ্দিকুর রহমান খান, আব্দুল কাদের, মোফাস্কার হোসেন নিক্সন, আবু জাফর টুটু।
বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুবনেতা মাসুম, সজিব, শুভ, রাজন, রাজা, জেলিনস, জসিম ও ছাত্রনেতা রনিসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং কলেজের শিক্ষকবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।
সে সময় সাধারণ শিক্ষার্থীদের মাঝে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ২০০ গাছের চারা উপহার হিসেবে প্রদান করেন এবং এ কার্যক্রম মাস ব্যাপি চলমান থাকবে বলে জানান।


