IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> টানা বর্ষণে তলিয়ে গেছে ফেনী শহর

টানা বর্ষণে তলিয়ে গেছে ফেনী শহর

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ফেনীতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা ও নদী ভাঙনে ভেঙে পড়েছে যোগাযোগব্যবস্থা। ফলে দুর্বিষহ হয়ে উঠেছে শহরবাসীর জীবন। গত ২৪ ঘণ্টায় জেলার ফেনী শহরে ৩৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি বর্ষা মৌসুমে সর্বোচ্চ। এর ফলে শহরের বিভিন্ন এলাকা হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে গেছে।

সোমবার থেকে শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত টানা বৃষ্টিতে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, ডাক্তারপাড়া, মিজান রোড, কলেজ রোড, একাডেমী রোড, শাহীন একাডেমি এলাকা, পাঠানবাড়ি, নাজির রোড, পেট্রোবাংলোসহ একাধিক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

অন্যদিকে ফুলগাজীতে মুহুরী নদীর পাড় ভেঙে দুটি দোকান নদীগর্ভে তলিয়ে গেছে।

জলাবদ্ধতা ও নদীভাঙন—দুই বিপর্যয়ের মুখে ফেনীর জনগণ। স্থানীয়রা বলছেন, পরিকল্পনার অভাব, দুর্বল ড্রেনেজ ব্যবস্থা ও নালার অচলাবস্থা এই দুর্ভোগের মূল কারণ। প্রতিবছরই বর্ষাকালে একই চিত্রের পুনরাবৃত্তি ঘটে।

স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, চাকরিজীবী ও শ্রমজীবী মানুষেরা পড়েছেন সবচেয়ে বেশি ভোগান্তিতে। সড়কে যানবাহনের সংখ্যা কমে যাওয়ায় অধিকাংশ মানুষকে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।

পৌর হকার্স মার্কেটের এক ব্যবসায়ী জানান, “সকাল থেকে দোকানে পানি ঢুকে সব মালপত্র ভিজে গেছে। গেল বছরের ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারিনি। ড্রেনেজ ব্যবস্থা ঠিক থাকলে আমাদের এমন অবস্থার মুখোমুখি হতে হতো না।”

ছাগলনাইয়ার আবদুল হক ডিগ্রি কলেজের অনার্স চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, “দুপুর ২টা থেকে পরীক্ষা। কিন্তু এই বৃষ্টি ও পানির মধ্যে কেন্দ্রে যাওয়া কঠিন। কর্তৃপক্ষ যদি পরীক্ষা স্থগিত করতো, তাহলে উপকার হতো।”

গাড়িচালক বেলায়েত হোসেন জানান, গত বছরের আগস্টে ফেনীতে ভয়াবহ বন্যার ক্ষয়ক্ষতি এখনো ফেনীর মানুষ কাটিয়ে উঠতে পারেনি। বৃষ্টি পরিস্থিতিতে আবার বন্যা শুরু হতে পারে। বন্যার ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে পরিবার ও স্বজনদের নিয়ে এক আত্মীয়ের বাড়িতে চলে যাওয়ার চিন্তা করছি৷

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, “গত দুই দিন ধরে জেলায় মাঝারি ও ভারী বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ৩৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২-৩ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।”

এদিকে ফেনী পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো. বাতেন বলেন, “অতিরিক্ত বৃষ্টি ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টি বন্ধ হলে পানি দ্রুত নেমে যাবে। ইতোমধ্যে পৌরসভার ৭টি টিম মাঠে কাজ করছে।”

চলমান বৃষ্টিপাত ও জলাবদ্ধতা পরিস্থিতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31