IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পুঠিয়ায় জমি দখলের হুমকি সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় জিডি

পুঠিয়ায় জমি দখলের হুমকি সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় জিডি

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া: রাজশাহীর পুঠিয়া উপজেলার শীলমাড়িয়া ইউনিয়নের পচামাড়িয়া এলাকার এক ব্যক্তির দোকান ঘর ও জমি দখলের অভিযোগ উঠেছে পুঠিয়া উপজেলার সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান মৌসুমী রহমান ও তার তার স্বামী ওয়াহিদুল ইসলামের নামে। তাদের সঙ্গে নাম ওঠে কুজরত আলী অপরজন হলেন সাইদুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে জমি নিয়ে সাবেক পুঠিয়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান ও মোঃ রফিকুল ইসলাম এর পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলছিল। গত ২৮/৬/ ২০২৫ ইং তারিখে আবারও ওই জমি নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এর আগে ওই জমি নিয়ে বেশ কয়েকবার মারধরের ঘটনাও ঘটেছে। এসব বিষয় নিয়ে ও বিবাদমান জমির দলিল বাতিল চেয়ে রহিদুল পক্ষে কোর্টে একটি মামলাও দায়ের করেন।

থানার জিডি সুত্রে জানা গেছে, ভাইস চেয়ারম্যানসহ রহিদুল, কুজরত আলী, ও মোঃ সাইদুর ওই জমিতে থাকা ভাড়াটিয়া দোকানিদের দোকান খালি করতে বলে কয়েক ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আসেন। এছাড়াও রফিকুল ইসলামকে প্রাণনাশের হুমকি, ও বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে জিডি সুত্রে জানা যায়। ওই দু’পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

এবিষয়ে রফিকুল ইসলাম বলেন, আজ থেকে প্রায় ২৩ বছর আগে আমরা সবাই মিলে বসে পারিবারিকভাবে জমি বাটোয়ারা দলিল করে রেজিস্ট্রি করে দেওয়া হয়। সবাইকে সবার ভাগ বুঝিয়ে দেওয়া হয়েছে। অথচ চেয়ারম্যানের ক্ষমতার বলে আমাদেরকে কোণ ঠাসা করে রাখা হয়েছিল। প্রতিনিয়ত ওরা আমাদেরকে দোকানপাট দখলের হুমকি সহ নানানভাবে ভয়-ভীতি দেখিয়ে যায়। এছাড়াও অতীতে আমাদেরকে বেশ কয়েকবার মারধর করেছে।

এ বিষয়ে জানতে চাইলে পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমানের স্বামী রহিদুল ইসলাম সবকিছু অস্বীকার করে বলেন, আমরা কখনো কোনদিন তাদেরকে মারধর করিনি। তাছাড়া ওই দোকানপাট জমিজমা সবকিছু আমাদের। এ বিষয়ে কোর্টে একটি মামলা চলমান রয়েছে। পরে তিনি আরো বলেন, আমার এখন সময় খারাপ যাচ্ছে , এখন আমি কাউকে কিছু বলতে পারি বলে মনে হয়। তবে আমার আরো দুজন ভাগি আছে তারা জমি জন্য হয়তো আসলে আসতে পারে।

এ বিষয়ে পুঠিয়া থানার (ওসি) কবির হোসেন বলেন, আমরা থানায় একটি অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31