ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : সারা দেশের মত বুধবার রাজশাহীর পুঠিয়া উপজেলায় সকাল থেকে গুড়ি গুড়ি ও থেমে থেমে ভারী বৃষ্টি বর্ষণ হচ্ছে। এতে করে সবচেয়ে বেশি কষ্টের মধ্যে রয়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া সাধারণ মানুষরা। বিপাকে পড়েছেন
স্কুলের ছাত্র-ছাত্রী, অফিসগামী ও জরুরী দরকারে বাহিরে বের হওয়া মানুষেরা। তবে আশার বাণী এই মুহূর্তে মাঠে ফসল না থাকায় কৃষি ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পুঠিয়া উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী। উল্টো পাটের জন্য ব্যাপক উপকার হবে বলে জানিয়েছেন তিনি। তাই বলা যেতে পারে পাটের মধুমাস। গত ১০ বছরের তুলনায় এবছর পাটের উৎপাদনের আশঙ্কা প্রায় দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
চলতি সপ্তাহের শুরু থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হওয়ার কারণে নিম্ন আয়ের মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছেন। আবার অনেকেই দেখা গেছে জীবনের তাগিদে ভ্যান রিক্সা নিয়ে বের হয়ে কাজ করতেন। যদিও তুলনামূল ভাড়া একেবারেই কম।
আবহাওয়া অধিদপ্তরের সূত্র মতে, চলতি সপ্তাহ জুড়ে আবহাওয়ার থাকতে পারে অপরিবর্তিত।
পুঠিয়া এলাকার আবুল কাশেম নামের একজন ভ্যানচালক জানান, এ সপ্তাহের প্রথম থেকেই প্রতিদিনই বৃষ্টিপাত শুরু হচ্ছে, এতে করে ভাড়া খুব একটা বেশি হচ্ছে না। সেই সাথে আমরা পড়েছি অর্থসংকটে দুটো এনজিও থেকে টাকা উঠিয়ে ব্যাটারি চালিত ভ্যান কিনে প্রতিদিন জীবিকা নির্বাহ করে সংসার চালাই। কিন্তু বৃষ্টিপাতের কারণে ওই দুই এনজিওর কিস্তি দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কিস্তির জন্য প্রতিনিয়ত এনজিও থেকে আমাকে ফোন দিচ্ছে। আমি একটু বিপাকে আছি আবহাওয়ার কারণে।
নাটোর রাজশাহী মহাসড়কে আরেকজন সিএনজি চালক আ: বারিক তিনিও এনজিওর কিস্তি নিয়ে সিএনজি কিনেছেন। বৃষ্টির কারণে ভাড়া কম হওয়ার কারণে কিস্তি দিতে একটু বিলম্ব তাই হচ্ছে।


