IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> মিথ্যা প্রচারণার বিরুদ্ধে সাহেবের প্রতিবাদ সংবাদ সম্মেলন, অপপ্রচারের তীব্র নিন্দা

মিথ্যা প্রচারণার বিরুদ্ধে সাহেবের প্রতিবাদ সংবাদ সম্মেলন, অপপ্রচারের তীব্র নিন্দা

ধূমকেতু প্রতিবেদক : সম্প্রতি একটি মীমাংসিত ঘটনাকে অপব্যাখ্যা করে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্রমূলক প্রচারণার বিরুদ্ধে সংবাদ সম্মেলনের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানিয়েছেন মোঃ ফরিদুল ইসলাম সাহেব। বুধবার বেলা ১২টায় কাশিয়াডাঙ্গা পেট্রোল পাম্পের পাশে একটি রেস্তোরাঁয় আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফরিদুল ইসলাম নিজেকে পরিচয় দেন পবা উপজেলার ৪নং হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নজরুল ইসলামের সন্তান হিসেবে। তিনি বলেন, “আমার পিতা আজীবন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং ন্যায় ও আদর্শের পথে রাজনীতি করেছেন। আমিও তার আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজসেবায় নিয়োজিত আছি।”

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, একটি মীমাংসিত ঘটনাকে ইস্যু করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ফরিদুল ইসলাম বলেন, “ড্রাইভার মোঃ ঈষা একসময় একটি অপরাধ করে। তার পিতা মোঃ ইউসুফ নিজে এসে বিষয়টি মীমাংসা করার অনুরোধ করেন। এরপর প্রাণ পুষ্টি কোম্পানির ম্যানেজার, গাড়ির মালিক ও সংশ্লিষ্টদের নিয়ে আলোচনা করে যৌথভাবে গম আত্মসাতের ঘটনার মীমাংসা করা হয়।”

তিনি জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় ক্ষতিপূরণ হিসেবে সাড়ে সাত লক্ষ টাকা প্রদান করতে হবে, যা পরে গাড়ির মাধ্যমে পরিশোধ করা হয়।

তবে সম্প্রতি গাড়ির মালিক জসিমউদ্দিন পাপু, মোরসালিন, হরিপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আইনুদ্দিন ও মঞ্জিল চেয়ারম্যানের সহযোগিতায় এই ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। ৭ জুলাই কাশিয়াডাঙ্গা মোড়ে এক মানববন্ধন কর্মসূচিতে ফরিদুল ইসলামের বিরুদ্ধে ‘ট্রাক আত্মসাতের’ অভিযোগ তোলা হয়, যা তিনি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেন।

ফরিদুল ইসলাম বলেন, “এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং সকলের কাছে আহ্বান জানাই, মিথ্যাচারে বিভ্রান্ত না হয়ে সত্যকে জানুন ও মূল্যায়ন করুন।”

তিনি দৃঢ়ভাবে বলেন, “আমি বিশ্বাস করি সত্যের জয় হবেই। কোনো মিথ্যাচার আমার নীতি-আদর্শ থেকে আমাকে সরাতে পারবে না।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31