IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> দুই বছরের সাধনার পর জুড়ি বাঁধলেন রাজশাহী-চট্টগ্রামের দুই প্রতিবন্ধী

দুই বছরের সাধনার পর জুড়ি বাঁধলেন রাজশাহী-চট্টগ্রামের দুই প্রতিবন্ধী

দুই বছরের সাধনার পর জুড়ি বাঁধলেন রাজশাহী-চট্টগ্রামের দুই বামন

দুই বছরের সাধনার পর জুড়ি বাঁধলেন রাজশাহী-চট্টগ্রামের দুই বামন। ছবি- ধূমকেতু নিউজ

ধূমকেতু প্রতিবেদক : দুই বছরের প্রেম সাধনার পর অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রাজশাহীর মেয়ে মোসাঃ চামেলী খাতুন ও চট্টগ্রামের ছেলে মোঃ আব্দুর রহমান নামের দুই শারীরিক প্রতিবন্ধী।

শুক্রবার (১১ জুলাই) বাদ যোহর নগরীর ছোটবনগ্রাম এলাকায় জাকযমক আয়োজনে দুই শারীরিক প্রতিবন্ধীর বিবাহের কাজ সম্পন্ন হয়।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে নিজ খরচে বিয়ের আয়োজন করেন, ঐ এলাকার অটোরিক্সা গ্যারেজ মালিক মোঃ শফিকুল ইসলাম।

গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় তাদের গাঁয়ে হলুদের আয়োজন করা হয়। শুক্রবার (১১ জুলাই) বাদ যোহর কালমা রেজিস্ট্রি করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারা। বিয়েতে ৮০ (আশি) হাজার টাকা দেনমোহর ধার্য করা হয়। যার মধ্যে ০২ (দুই) হাজার টাকা নগদ পরিশোধ করেন মোঃ আব্দুর রহমান।

মোসাঃ চামেলী খাতুন রাজশাহীর পবা থানাধীন মাধইপাড়া এলাকার মোঃ কমিম উদ্দিনের মেয়ে। মোঃ আব্দুর রহমান চট্টগ্রামের ছেলে। তিনি নিজেকে এতিম দাবি করেন। তবে তার পিতা-মাতার নাম বা বংশ পরিচয় এখনও জানানি তিনি।

জানা যায়, গত দুই বছর যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় চামেলী ও আব্দুর রহমানের। এরপর শুরু হয় প্রেম ভালোবাসা।

পরবর্তীতে গত ২ মাস পূর্বে মোঃ আব্দুর রহমান চট্টগ্রাম থেকে প্রেমিকার খোঁজে খালি হাতে চলে আসে রাজশাহীতে। তারপর নগরীর ছোটবনগ্রাম এলাকায় চামেলীর বাসার পাশে এদিক-ওদিক ঘোরাফেরা করতে থাকে মোঃ আব্দুর রহমান। সে সময় পরিচয় হয় ঐ এলাকার অটোরিক্স গ্যারেজ মালিক মোঃ শফিকুল ইসলামের সাথে।

তারপর মোঃ শফিকুল ইসলামের কাছে তার প্রেম ভালোবাসার কথা খুলে বলেন মোঃ আব্দুর রহমান। মোঃ আব্দুর রহমানের কথা শুনে অবশেষে নিজ গ্যারেজেই কাজ দেন মোঃ শফিকুল ইসলাম।

গ্যারেজে থাকা অবস্থায় মোসাঃ চামেলী খাতুন ও মোঃ আব্দুর রহমানের প্রেমের সম্পর্ক আরও গভীর হয়। এক পর্যায়ে তাদের প্রেম ভালোবাসার কথা এলাকায় জানাজানি হলে আজ দুই জনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন এলাকাবাসী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930