IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে দ্বিতীয় জয় স্বপ্নবাজ বাগমারার

ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে দ্বিতীয় জয় স্বপ্নবাজ বাগমারার

ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে দ্বিতীয় জয় স্বপ্নবাজ বাগমারার

ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে দ্বিতীয় জয় স্বপ্নবাজ বাগমারার। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বাগমারা

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীতে চলছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ এর খেলা। উক্ত খেলায় দ্বিতীয় বারের মতো জয়লাভ করে স্বপ্নবাজ বাগমারা উপজেলা টিম।

এদিকে দ্বিতীয় বারের মতো বিজয়ী হওয়ায় বাগমারা উপজেলা টিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।

শনিবার (১২ জুলাই) বিকেলে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলাটি। এতে অংশ গ্রহণ করে শক্তিশালী তানোর উপজেলা এবং বাগমারা উপজেলা দল।

হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে গেলেও গোলের দেখা পায়নি তানোর উপজেলা দল। খেলার নির্ধারিত সময়ে তানোর উপজেলা দলকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে বাগমারা উপজেলা দল। বাগমারা দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন আতাউর রহমান।

খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মিলন মাহমুদ।

চলতি টুর্ণামেন্টের খেলায়‌ বাগমারার দ্বিতীয় এই ঐতিহাসিক জয়ে বাগমারা উপজেলা প্রশাসন উচ্ছ্বসিত ও অভিভূত।

দ্বিতীয় বারের মতো বাগমারা উপজেলা দল জয়লাভ করায় বাগমারাবাসীও উৎফুল্ল এবং উজ্জীবিত হয়েছেন। ক্রীড়া প্রেমীরা ইউএনও মহোদয়ের প্রশংসাও করছেন।

মাঠে উপস্থিত থেকে খেলা দেখেন, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান, মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দিকা, বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম, বাগমারা উপজেলা দলের প্রেস ম্যানেজার আসাদুজ্জামানান জুয়েলসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, “জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে বাগমারার দ্বিতীয় জয়ে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। এ খেলায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়, কোচ ও সহযোগীসহ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

“এই জয় শুধু একটি খেলার সাফল্য নয়, বরং বাগমারার ভবিষ্যত সম্ভাবনাও উন্মোচিত হয়েছে”।

আমি আশা করি “এই বিজয় আগামী দিনে বাগমারার যুব সমাজসহ অন্যান্য অংশীজনদেরও অনুপ্রাণিত করবে এবং বাগমারাকে ক্রীড়াঙ্গনে দেশের এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে”।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31