ধূমকেতু প্রতিবেদক : খেলাধুলাই বাড়বে বল মাদক ছেড়ে খেলতে চল এই প্রতিবাদ্যকে সামনে রেখে সোমবার (১৪ জুলাই) জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট মোহনপুর সরকারী উচ্চ বিদ্যালয় ভেণ্যুতে অনুষ্ঠিত হয়েছে।
এই ভেন্যুতে গোদাগাড়ী ফুটবল দল ও স্বাগতিক মোহনপুর উপেজলা ফুটবল দলের খেলাটি ড্র হলে খেলা গড়াই ট্রাইব্রেকারে।
ট্রাইব্রেকারে স্বাগতিক মোহনপুর ৪-২ গোলে সফররত গোদাগাড়ী উপজেলা ফুটবল দলকে হারিয়ে সেমিতে উঠে। আগামী ১৬ জুলাই বাগমারা ও মোহনপুর উপজেলা। ১৭ জুলাই মহানগর ও পুঠিয়া উপজেলা ফুটবল অংশ নেবে।
সেমিফাইনালের দুটি খেলা ও ফাইনাল খেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
টুর্ণামেন্টে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মির্জা ইমাম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মহিনুল হাসান, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা, গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, মোহনপুর সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, গোদাগাড়ী সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামসুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, টুর্ণামেন্ট আয়োজন ও বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ তৌফিকুর রহমান রতন, মোহনপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজা, জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম সম্পাদক মোঃ মাহমুদ আলম বাবু, সদস্য মোঃ সাইফুল ইসলাম কালুসহ অন্যান্য কর্মকর্তাগণ।


