IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> রায়গঞ্জের ধান ক্ষেতে জমে উঠেছে‌ ফুটবল খেলা

রায়গঞ্জের ধান ক্ষেতে জমে উঠেছে‌ ফুটবল খেলা

রায়গঞ্জের ধান ক্ষেতে জমে উঠেছে‌ ফুটবল খেলা

রায়গঞ্জের ধান ক্ষেতে জমে উঠেছে‌ ফুটবল খেলা। ছবি- ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ

ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ধান ক্ষেতে শেষ মূহূর্তে জমে উঠেছে ফুটবল খেলা। প্রতিবছরের ন্যায় এবারও ধান কাটার পরপরই শুরু হয়ে গেছে ফুটবল খেলা।

এসময় গ্রাম গঞ্জের ফসলের জমি যেন এখন ফুটবল খেলার মাঠ হিসেবেই ব্যবহার করা হয়ে থাকে। বিকেল হলেই শুরু হয়ে যায় ফুটবল খেলা।

উপজেলার বিভিন্ন এলাকায় মাইক ভাড়া করে সন্ধা পর্যন্ত চলে এমন মনো মুগ্ধকর ফুটবল খেলা। আর রাত হলেই শুরু হয়ে যায় ধুমধাম করে মোড়ক পোলা ও ভুনা খিচুড়ির রান্নার পালা। এ যেনো এলাকার ছোট বড় সবার কাছে এক অন্যরকম আনন্দ।

উপজেলার অন্যান্য এলাকার মত গ্রামপাঙ্গাসীতেও শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে মনো মুগ্ধকর ফুটবল খেলা। বিভিন্ন নামে বিভিন্নভাবে ভাগ করে খেলতে দেখা যায় উপজেলার বিভিন্ন এলাকার পাশাপাশি গ্রামপাঙ্গাসী, কৃষ্ণদিয়া, বোয়ালিয়ারচর, নিজামগাতী, চাঁনপাড়া ও কারিগরপাড়াতেও। মাঠের সীমানার বাইরে থেকে তাদের উৎসাহ দিতে দেখা যাচ্ছিল বিভিন্ন বয়সের উৎসুক জনতাকে।

দর্শক শারির একজনের সাথে কথা হলে তিনি জানান, যখন ধান কাটা শেষ, তো সবার অবসর হয়ে যায়। তখন আর কাজ থাকে না। এই সময়ে বর্ষার পানি ও আমন ধান রোপনের আগ পর্যন্ত ছোটদের পাশাপাশি বড়রাও ফুটবল খেলা নিয়ে ব্যাস্ত থাকেন। কাজ না থাকায় আমরাও বসে বসে উপভোগ করছি এ মনোমুগ্ধকর ফুটবল খেলা। এ রকম মনো মুগ্ধকর ফুটবল খেলা প্রায় প্রতি বছরেই আমন ধান কাটার পর পরই শুরু হয়ে থাকে।

এদিকে এবারের ফুটবল খেলা আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে শেষ করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31