ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে জাতীয় ঐকমত্য গঠনের প্রক্রিয়ায় অংশীজনদের মতামত বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১০ টার দিকে নগরীর চিড়িয়াখানা সংলগ্ন পর্যটন মোটেলে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) এর উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত এম হুমায়ুন কবির।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী শাখার আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম নায়েব, ইসলামী আন্দোলন রাজশাহী অঞ্চলের সভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকী।
আরও উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি রাজশাহী’র প্রধান সমন্বয়কারী মোঃ মোব্বাসের আলী, লেডিস অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার (লফস)-এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন লাকি, রাজশাহী জজকোর্টের অ্যাডভোকেট শহিদুল হক মুন প্রমুখ।


