IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> তানোরে অবৈধ চায়না রিং জালে ধ্বংস হচ্ছে দেশী প্রজাতির মাছ

তানোরে অবৈধ চায়না রিং জালে ধ্বংস হচ্ছে দেশী প্রজাতির মাছ

দেশী প্রজাতির মাছ

দেশী প্রজাতির মাছ। ছবি- ধূমকেতু নিউজ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর বিল কুমারী বিলে প্রতিনিয়ত অবৈধ চায়না দুয়ারি রিং জাল দিয়ে ধ্বংস করা হচ্ছে বিভিন্ন প্রজাতির দেশীয় ছোট বড় মাছের রেণু পোনা।

বিশেষ করে বোয়াল মাছের বাচ্চা, পবদা মাছের বাচ্চা,ছোট ছোট গুচি মাছ,ছেংড়ি মাছ, ময়া মাছ, টেংরা মাছ, টাকি মাছের বাচ্চাসহ সকল প্রকারের ছোট মাছ। ফলে বিল থেকে হারিয়ে যাচ্ছে এসব দেশীয় প্রজাতির ছোট মাছ গুলো। তবুও যেন টনক নড়ে না উপজেলা মৎস্য দপ্তরের।

সরকারি ভাবে চায়না দুয়ারি রিং জাল নিষিদ্ধ ঘোষণা করা হলেও বিল কুমারী বিলে প্রতিনিয়ত এ নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জাল দিয়ে মাছ শিকার করে চলছে জেলেরা। মাঝে মধ্যে উপজেলা মৎস্য অফিস থেকে মানুষ দেখানো অভিযান পরিচালনা করলেও কাউকে আটক বা জাল উদ্ধার করে শাস্তির আওতায় না নেয়ায় আরও বেশি বেপরোয়াভাবে অবৈধ জালে মাছ শিকারে মেতেছে জেলেরা।

তাঁরা দিনরাত সমান তালে এসব অবৈধ চায়না দুয়ারি রিং জাল দিয়ে মাছ শিকার করতে গিয়ে অকালে বিলুপ্তি হচ্ছে ছোট ছোট সোনালী মাছ গুলো। এখুনি এদের লাগাম টেনে না ধরলে সামনে বিল কুমারী বিলের ভয়াবহ চিত্র দেখা দেয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

বিল কুমারী বিলের মৎস্যজীবী(জেলেরা) জানান, তাদের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন এই বিল কুমারী বিল।

প্রতিদিন এই বিলে মাছ শিকার করে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করেন জেলে পরিবার গুলো। এতে করে মাছ শিকারের জন্য ছোট বড় মাছ দেখার সময় থাকেনা জেলেদের মধ্যে।

তারা আরো বলেন, একসময় এ বিলে কারেন্ট জাল ও সুতি জাল ছিলো মাছ শিকারের জন্য জেলেদের সম্বল। কিন্ত কালের বির্বতনে এসব জাল হারিয়ে এখন নতুন নতুন মাছ শিকারের যন্ত্রপাতি বের হয়েছে। কিন্তু এসব ফাঁদ দিয়ে মাছ শিকার করতে গিয়ে ছোট বড় সবধরনের মাছের বাচ্চা বিল থেকে উজাড় হয়ে পড়ছে।

তবুও পরিবার পরিজনের কথা চিন্তা করে বাধ্য হয়ে এসব অবৈধ জাল দিয়ে মাছ শিকার করতে হচ্ছে জেলেদের। জেলেদের দাবি, তাদের বিল ভরার সময় যদি সরকার থেকে সাহায্য সহযোগীতা করা হয় তাহলে বিলের মাছ রক্ষা করা সম্ভব হবে।

তানোর বিল কুমারী বিলের সাবেক সভাপতি ইব্রাহিম আলী জানান, আজ থেকে ৫বছর আগে আমাদের বিলে প্রচুর পরিমানে বড় বড় রুই কাতলা,বোয়াল, আইড়মাছ সহ বিভিন্ন প্রজাতির ছোট ছোট খুচরা মাছ হত। বড় বড় মাছের মেলা বসানো হত ডাকবাংলো মাঠে। আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ আসতো মেলায় মাছ কিনতে।

এখন কালের বির্বতনে সেই দিনগুলো হারিয়ে গেছে। বর্তমানে নতুন নতুন মাছ শিকারের জন্য জাল তৈরি করা হচ্ছে। এরমধ্যে বেশির ভাগ অবৈধ জাল দিয়ে মাছ শিকার করছেন জেলেরা। যা ছোট প্রজাতির মাছের জন্য চরম হুমকি ও ক্ষতিকারক বলে জানান তিনি।

এবিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন বলেন, অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সেই সাথে অবৈধ চায়না দুয়ারি রিং জাল দিয়ে মাছ শিকার না করতে সবাইকে সর্তক করে দেয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও লিয়াকত সালমান বলেন, ইতিমধ্যে এসব অবৈধ জালে মাছ শিকারের জন্য ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে জালসহ ছোট পোনামাছ জব্দ করে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31