ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী পূর্বপাড়া তরুন সংঘ আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) স্থানীয় অস্থায়ী খেলার মাঠে বিকেল পাঁচটায় এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন করা হয়।
উক্ত ফাইনাল খেলায় সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল খালেক, সহ সভাপতি সমাজ সেবক মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আকছেদ আলী।
বিশেষ অতিথি ছিলেন, ইউপি সদস্য মোঃ বেল্লাল খাঁন। ফাইনাল খেলাটি পরিচালনা করেন, সমাজ সেবক মোঃ আব্দুল মালেক সরকার।
ব্যাপক দর্শক সমাগমের উক্ত ফুটবল ফাইনাল খেলাটির আয়োজনে ছিলেন, ইব্রাহিম,হামিদুল, মাসুদ, সাইদুল, ফরহাদ, জাহাঙ্গীর, সিয়াম ও জাহিদ প্রমুখ।


