IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> আমাদের নিজেদের অবস্থানকে প্রতিষ্ঠিত করতে হবে: মাউশি আঞ্চলিক পরিচালক

আমাদের নিজেদের অবস্থানকে প্রতিষ্ঠিত করতে হবে: মাউশি আঞ্চলিক পরিচালক

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় শিক্ষা মন্ত্রণালয় এর আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক, “পারফরর্মেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর এসএসসি-২০২২ ও এইচএসসি-২০২৩(সমমান) শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা,রাজশাহী অঞ্চলের পরিচালক,প্রফেসর মোহাম্মদ আছাদুজ্জামান বলেছেন, আমরা দুর্নীতিগ্রস্ত জাতি হিসেবে পরিনত হয়েছি। প্রশাসক মুক্ত হতে পারছিনা। আমলারা যে দিক নের্দেশনা দেয় সেইভাবে ভোট থেকে অনেক কিছু পরিচালিত হয়। বৈষম্যবিরোধী আন্দোলন থেকে যে শিক্ষা পেয়েছি তা প্রতিষ্ঠিত করতে না পারলে দেশের উন্নয়ন হবেনা। সেই শিক্ষা কাজে লাগিয়ে আমাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে।

তিনি আরো বলেন, অদম্য ইচ্ছা শক্তি থেকে শুধু ভালো ফলাফল করলেই হবেনা,একাডেমিক শিক্ষার বাইরেও বেশি বেশি বই পড়ে জ্ঞান অর্জন করতে হবে। সেই জ্ঞান দেশের জন্য ভালো কাজে ব্যবহার করতে হবে। আর্দশিক শিক্ষায় ছাত্রদের গড়ে তুলার আহ্বান জানিয়ে শিক্ষকদের উদ্দেশ্য বলেন,এখনকার অধিকাংশ শিক্ষার্থী শিক্ষকদের ধাক্কা দিয়ে চলে যায়। এটা তাদের দোষ- বলবোনা,তাদের শিক্ষার অভাব। সেজন্য শিক্ষক-অভিভাবক মিলে তাদের সুশিক্ষায় গড়ে তলতে হবে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মাহমুদুর রহমানের সঞ্চালনায় ,অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা,রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক(কলেজ) মোহাম্মদ আলমাছ উদ্দিন,রাজশাহী জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াহাব। স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল ফজল মোহাম্মদ হাসান।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন,অধ্যক্ষ আবু সাঈদ মোঃ বক্কর সিদ্দিক,অধ্যক্ষ আব্দুর রব,প্রধান শিক্ষক এমদাদুল হক, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা,অভিভাবক মোশারক হোসেনসহ শিক্ষার্থী মনিরুল ইসলাম, সানজিদা আক্তার। পরে শ্রেষ্ঠ ৩৭ জন শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদ প্রদান করেন অতিথিরা উপস্থিত ছিলেন, কলেজ অধ্যক্ষ মুনসুর রহমান,কলেজ শিক্ষক আনোয়ার হোসেন পলাশ,আব্দুল হানিফ মিঞা,আলমগীর হোসেন,প্রধান শিক্ষক আব্দুল হামিদ,বাবুল ইসলাম,আহসান হাবীব,রবিউল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ। ।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31