IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> জয়পুরহাটে মোটরসাইকেল-অটোভ্যানের সংঘর্ষে গৃহবধূ নিহত,পুলিশ সদস্যসহ আহত-৪

জয়পুরহাটে মোটরসাইকেল-অটোভ্যানের সংঘর্ষে গৃহবধূ নিহত,পুলিশ সদস্যসহ আহত-৪

ধূমকেতু প্রতিবেদক,জয়পুরহাট : জয়পুরহাটের আক্কেলপুরে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রত্না আক্তার ছবি (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। নিহত গৃহবধূ রুকিন্দিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম তরুনের দ্বিতীয় স্ত্রী।

রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের জোয়ানা সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার হালির মোড় থেকে মা-মেয়ে ব্যাটারিচালিত অটো ভ্যানে করে নিচা বাজারের ভাড়া বাসায় ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে ধাক্কা দিলে অটোরিকশাটি উল্টে সড়কের পাশে গাছের সাথে আছড়ে পড়ে। ঘটনাস্থলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। রত্না আক্তার রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আহতরা হলেন, নওগাঁর বদলগাছী উপজেলার দ্বারিশন গ্রামের বাসিন্দা ঢাকা জেলা পুলিশ কর্মরত কনস্টেবল রবিউল ইসলাম রাসেল (৩২) ও একই উপজেলার গর্ন্ধবপুর গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম (৩৫), ব্যাটারিচালিত অটোরিকশারচালক ফারুক (৪২) ও নিহত গৃহবধূ রত্না আক্তারের মেয়ে তামান্না (২০)। এদের মধ্যে পুলিশ সদস্য রবিউল ইসলাম রাসেলকে থানা পুলিশের ৯৯৯ পিকআপ ভ্যানে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ও সহযাত্রী শফিকুল ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

রুকিন্দীপুর ইউপির সাবেক চেয়ারম্যান রেজাউল করিম তরুন বলেন, স্ত্রী ও মেয়ে দুপুর ভান্ডারীপাড়া গ্রামে আমার শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে ব্যাটারিচালিত ভ্যানযোগে ভাড়া বাসায় ফেরার পথে সড়ক দুূর্ঘটনায় আমার স্ত্রী মারা গেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুমন আলী বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহতবস্থায় তিন জনকে আনা হয়। এদের মধ্যে গৃহবধূ রত্না আক্তার চিকিৎসাধীনবস্থায় মারা গেছেন। আহত একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আক্কেলপুর থানার ওসি (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, দুর্ঘটনায় এক গৃহবধূ মারা গেছেন ও একজন পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন। পুলিশ সদস্য রবিউল ইসলাম রাসেল ঢাকা পুলিশ লাইনে কর্মরত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31