IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> টপ নিউজ >> কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

ধূমকেতু নিউজ ডেস্ক : অস্ট্রিয়ার টিভোলি স্টেডিওন তিরোল স্টেডিয়ামে মৌসুমপূর্ব একমাত্র প্রস্তুতি ম্যাচে ডব্লিউএসজি তিরোলকে ৪-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে জোড়া গোল এসেছে কিলিয়ান এমবাপ্পের পা থেকে। একটি করে গোল করেছেন দুই ব্রাজিলিয়ান এডার মিলিতাও ও রদ্রিগো।

গত মৌসুমে কোনো শিরোপাই জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। ফিফা ক্লাব বিশ্বকাপেও সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছিলো লস ব্লাঙ্কোসরা। নতুন কোচ জাবি আলোনসোর অধীনে আসন্ন মৌসুমে তাদের সেই শিরোপা খরা কাটানোই মূল লক্ষ্য। সে লক্ষ্যে এমবাপ্পের জোড়া গোলে দাপুটে জয় দিয়ে ২০২৫-২৬ মৌসুমের প্রস্তুতি সেরেছে রিয়াল মাদ্রিদ।

একাদশে গ্রীষ্মকালীন উইন্ডোতে দলে আসা তিন সাইনিং; ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, ডিন হুইসেন ও আলভারো ক্যারেরাসকে মাঠে নামান কোচ আলোনসো। যার প্রতিদানও পেয়ে যেতে বেশি অপেক্ষা করতে হয়নি তাদের। ১০ মিনিটে এডার মিলিতাওয়ের হেডে প্রথম গোল আসে সফরকারীদের।

তিন মিনিট পর তুর্কি তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার আর্দা গুলারের পাস থেকে স্কোরশিটে নাম লেখান এমবাপ্পে। এরপর আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে অরেলিয়েন চুয়ামেনির পাস থেকে এমবাপ্পে আবারও জালে বল পাঠিয়ে ব্যবধান বাড়ান ৩-০ তে।

প্রথম মৌসুমে রিয়ালের হয়ে মোট ৪৩ গোল করা এমবাপ্পে ৭১ মিনিটে হ্যাটট্রিকের সুযোগ পান গুলারের পাস থেকে। কিন্তু স্বাগতিক দলের গোলরক্ষক তাকে থামিয়ে দেন। ৮২ মিনিটে বদলি হিসেবে নামা রদ্রিগো এমবাপ্পের সঙ্গে দারুণ পাস বিনিময়ের পর দলের চতুর্থ গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

১৯ আগস্ট লা লিগায় ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে রিয়াল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31