ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় অজ্ঞান করার ঔষুধ নাকে-মুখে দিয়ে গৃহকর্ত্রীকে অচেতন করে সর্বস্ব লুটের ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৫ আগস্ট) বিকালে উপজেলার চাঁচাইবাড়ি খরপা গ্রামে।
ওইদিন বিকালে অজ্ঞাতনামা দুইজন মহিলা মৃত অছের আলীর ছেলে মাদ্রাসা কর্মচারী আব্দুল মালেকের বাড়িতে প্রবেশ করে। পানি পান করবে বলে প্রবেশ করে বাড়িতে অবস্থানরত মালেকের মেয়ে বুলবুলিকে অজ্ঞান করে তার গলায় থাকা স্বর্ণের চেইন, একজোড়া কানের ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
এসময় মালেক ও তার স্ত্রী এবং বুলবুলীর স্বামী আনা বাবু বাড়িতে ছিলেন না। পরে বুলবুলীর জ্ঞান ফিরলে তার স্বামী, বাবা-মার কাছে ঘটনার বিষয়ে অবগত করেন।
এবিষয়ে পোরশা থানা অফিসার ইনচার্জ মিন্টু রহমানের কাছে জানতে চাইলে তাকে কেউ অবগত করেননি বলে তিনি জানান। তবে সকলকে এবিষয়ে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন বলে তিনি মনে করেন তিনি।


