IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> টপ নিউজ >> বিনোদন >> ‘আমার সব প্রযোজক আওয়ামী লীগের, তাই হাতে কাজ নেই’

‘আমার সব প্রযোজক আওয়ামী লীগের, তাই হাতে কাজ নেই’

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ক্রমশ সোচ্চার হয়ে উঠছেন আজমেরি হক বাঁধন। সমাজ ও রাজনীতির নানান অসঙ্গতি নিয়ে নিয়মিত কথা বলছেন এই অভিনেত্রী। একসময় রাজনীতি করার ইচ্ছে ছিল তার। অংশ নিয়েছিলেন নির্বাচনী প্রচারণায়ও। তবে ফেসবুকে দেওয়া এক পোস্টে সম্প্রতি তিনি জানিয়েছেন, রাজনীতিতে সরাসরি ‍যুক্ত হতে চান না তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক কাজও হারিয়েছেন।

আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরি হক বাঁধন। তার অভিনীত ‘রেহানা’ ছবিটি কান চলচ্চিত্র উৎসবে পেয়েছিল স্ট্যান্ডিং অভিশন। কাজ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ সিরিজে, হিন্দি ছবি ‘খুফিয়া’য়। সেই অভিনেত্রীর হাতে এখন কোনো কাজ নেই। সে প্রসঙ্গে জাগো নিউজকে তিনি বলেন, আমার তিনটি কাজ বাতিল হয়েছে। কারণ আমার সব প্রযোজক আওয়ামী লীগের সঙ্গে জড়িত। তারা আর আমার সঙ্গে কাজ করতে চান না। ভারতীয় একটা পণ্যের বিজ্ঞাপনের ব্যাপারে কথা হয়েছিল, তারাও “না” করে দিয়েছে।’

কেন? উত্তর জানা। তবু জানতে চাইলে বাঁধন বলেন, ‘আমি বাংলাদেশের পক্ষে কথা বলেছি, তাই ভারতীয় পণ্যের বিজ্ঞাপন থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে। যদিও তারা আমাকে অন্য যুক্তি দেখিয়েছেন। তারা বলেছেন, জরিপে নাকি এসেছে আমাকে কেউ চেনে না। আর আমার সব প্রযোজক আওয়ামী লীগের সঙ্গে জড়িত। তারা এখন আর আমাকে নিতে চান না। তাই আমার হাতে কোনো কাজ নেই। সাদও (আব্দুল্লাহ মোহাম্মদ) তার নতুন কাজে আমাকে নেয়নি। সে তার মতো কাজ করছে, আমি আমার মতো। আমার হাতে এখন তাই কোনো কাজ নেই।’

একজন পেশাদার অভিনয়শিল্পী হয়েও এভাবে কাজ থেকে বিরতি নিতে হলো কেন? তবে কি সরাসরি রাজনীতিতে যুক্ত হচ্ছেন বাঁধন? জানতে চাইলে তিনি বলেন, ‘অনেক জায়গা থেকে অনেক রকম অফার পেয়েছি, কিন্তু আমি সেসব গ্রহণ করিনি। ছোটবেলা থেকে বড়দের মুখে শুনেছি, আমি মানুষের জন্য কাজ করি, আমাকে দিয়ে রাজনীতি হবে। আমি মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। সব সময় বাংলাদেশের পক্ষে ছিলাম, আছি ভবিষ্যতেও থাকবো। দেশের নাগরিক হিসেবে দেশের মানুষের জন্য যেখানে দাঁড়াতে হয় দাঁড়াবো, কথা বলতে হলে বলবো। কিন্তু সক্রিয় রাজনীতি করবো না। “রেহানা” করার আগপর্যন্ত ভেবেছিলাম রাজনীতি করবো। কিন্তু “রেহেনা” আমার মনটা বদলে দিয়েছে।’

একই প্রসঙ্গে ফেসবুকে এক পোস্টে বাঁধন লিখেছেন, ‘আনিসুল হকের নির্বাচনী প্রচারণায় আমি কাজ করেছি, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের প্রচারণায়ও যুক্ত ছিলাম। এমনকি ২০১৭ সালে ডেন্টাল অ্যাসোসিয়েশনের নির্বাচনে দাঁড়িয়ে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সদস্য নির্বাচিত হয়েছিলাম। তখন সত্যিই বিশ্বাস করতাম, রাজনীতিই সমাজ পরিবর্তনের পথ। সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছি, রাজনীতি আমার কাজ নয়। আমি স্বাধীনতার স্বাদ পেয়েছি, আর একবার স্বাধীনতার স্বাদ পেলে অন্ধভাবে নির্দেশ মেনে চলা কারও পক্ষে সম্ভব না। রাজনীতি কঠিন কাজ। কাছ থেকে বহু রাজনীতিককে দেখেছি। কেউ কেউ আমাকে মুগ্ধও করেছেন। কিন্তু আমি সে পথে পা বাড়াবো না।’

অভিনেত্রী বাঁধন যুক্ত হয়েছিলেন নির্মাণের সঙ্গেও। ‘মেয়েদের গল্প’ নামে একটি সিনেমার নির্বাহী প্রযোজক হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি। ছবিটি পরিচালনার কথা ছিল তারকা দম্পতি সোহেল চৌধুরী ও দিতির কন্যা লামিয়া চৌধুরীর। কিন্তু শেষপর্যন্ত হচ্ছে না সেই ছবিটিও। সে প্রসঙ্গে বাঁধন বলেন, ‘ওই কাজটা আর হচ্ছে না। বিনিয়োগকারীরা ছবিটির ব্যাপারে আর আগ্রহী নন।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31