IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> রাজশাহী >> বিচারপতি বজলার রহমান ছানাকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ

বিচারপতি বজলার রহমান ছানাকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ

ধূমকেতু প্রতিবেদক : সুপ্রিমকোর্টের আপীল বিভাগের বিচারপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য রাজশাহী প্রেসক্লাবের কার্যনিবাহী সদস্য বিচারপতি বজলার রহমান ছানার ৪র্থ মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

দিবসটিকে সামনে রেখে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে বিস্তারিত কর্মসূচি হাতে নেয় বিচারপতি বজলার রহমান ছানা স্মৃতি পরিষদ। শুক্রবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জের খালঘাট গোরস্থানে কবর জিয়ারত ও বাদ জুম্মা কোর্ট মসজিদে দোয়া এবং বিকেল ৫টায় রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন, বিচারপতি বজলার রহমান ছানা স্মৃতি পরিষদ আহŸায়ক ও রাজশাহী প্রেসক্লাব সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা। এতে বিচারাঙ্গনের বজলার রহমান ছানার গুণগ্রাহী উচ্চপদস্থ কর্মকর্তাসহ রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

খালঘাট গোরস্থানে কবর জিয়ারত করেন- নওগাঁ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান সরকার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম, প্রয়াত আওয়ামী লীগ নেতা নাসির চেয়ারম্যানের সন্তান চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ভাইস-চেয়ারম্যান জিয়াউর রহমান তোতা, মুক্তিযুদ্ধের সংগঠক ডা. আ আ ম মেসবাহুল হক বাচ্চুর ছোট ছেলে আওয়ামী লীগ নেতা মেসবাহুল জাকের জঙ্গি, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, প্রবীন আওয়ামী লীগ নেতা শরিফ উদ্দিন, স্মৃতি পরিষদের সম্মানিত সদস্য সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইয়াসির আরাফাত সৈকত, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক আসাদুল হক দুখু প্রমুখ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কুমার সিপন মদক, আওয়ামী লীগ নেতা চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহনেওয়াজ অপু, আওয়ামী লীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফাইজার রহমান কনক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাকিউল ইসলাম সাকিল, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত নাহিদ শিকদার, সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ প্রমুখ।

পরে বিকেলে ৫টায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বিশিস্ট কলামিস্ট ও মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা এবং বিশেষ অতিথি রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31