IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু
Home >> টপ নিউজ >> বিনোদন >> ‘অসমাপ্ত কাজগুলো শুরু করেছি’

‘অসমাপ্ত কাজগুলো শুরু করেছি’

ধূমকেতু নিউজ ডেস্ক : ‘মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে’, ‘এলোমলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল’, ‘কাল সারারাত ছিল স্বপনেরো রাত’, ‘আমার ঘুম ভাঙাইয়া গেলোরে মরার কোকিলে’, ‘লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে’সহ অনেক শ্রোতাপ্রিয় গান গেয়েছেন সংগীতশিল্পী বেবী নাজনীন। সাড়ে চার দশকের ক্যারিয়ারে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ-বিদেশে সংগীত পরিবেশন করে অনেক পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন তিনি। আজ (২৩ আগস্ট) এ জনপ্রিয় শিল্পীর জন্মদিন।

গানে গেয়ে ‘ব্ল্যাক ডায়মন্ড’ উপাধি পাওয়া এ শিল্পী রাজনৈতিক অঙ্গনেও সরব রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদ দল (বিএনপি) করার কারণে তিনি দীর্ঘদিন দেশেও থাকতে পারেননি। গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি দেশে ফিরেছেন। তিনি দেশের মাটিতে এসে আবারও তার কাজকর্ম নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

জন্মদিনের শুভেচ্ছা বিনিময়ের পর এবারের জন্মদিনের আয়োজন সম্পর্কে বেবী নাজনীন বলেন, ‘এখন ঘটা করে জন্মদিন পালনের কোনো মানসিকতা নেই। পরিবার, সহকর্মী এবং বন্ধুদের শুভেচ্ছা গ্রহণেই দিন পার হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানান ভক্তরা। এসব এখন বড় প্রাপ্তি।’

দীর্ঘদিন ধরে বেবী নাজনীনের নতুন কোনো গান শ্রোতারা পাচ্ছেন না। ‘আপনার নতুন গান কবে আসবে?’ জানতে চাইলে এ শিল্পী জানান, আওয়ামী আমলে দীর্ঘ ১৫ থেকে ৬ বছর তিনি বাংলাদেশে থাকতে পারেননি। তাই নতুন গান গাওয়া তার পক্ষে সম্ভব হয়নি। দেশে কাজ করতে গিয়ে তিনি সে সময়ে পদে পদে বাঁধাগ্রস্ত হয়েছেন। এখন নতুন করে আবারও আপন ভুবনে ফিরবেন তিনি।

বেবী নাজনীন আরও বলেন, ‘টেলিভিশন, মঞ্চ এই দুই মাধ্যম একজন শিল্পীর গানের প্রধান মাধ্যম। অথচ আমাকে এই দুই মাধ্যম থেকে বঞ্চিত করা হয়েছে। এ কারণে অনেক গানের কাজ শুরু করেও শেষ করতে পারিনি। তবে আনন্দের কথা হচ্ছে অসমাপ্ত কাজগুলো আবার শুরু করেছি। শিগরিই আমার নতুন গান পাবেন শ্রোতারা। আগের মতোই গানের ভুবনে আমি নিয়মিত হবো।’

বেবী নাজনীন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পদে আছেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় তার সঙ্গে। ‘রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। কী ভাবছেন সামনের দিনগুলো নিয়ে?’ জবাবে এ শিল্পী বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নতুন এক দেশ পেয়েছি আমরা। অনেক লড়াই করতে হয়েছে আমাদের। আমাদের নতুন দেশ উপহার দিতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এখন আমাদের নতুন করে দেশ বিনির্মাণে এগিয়ে যেতে হবে। দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মানুষের সেই স্বপ্ন পূরণ হবে এমনটাই প্রত্যাশা করছি। বাংলাদেশ তার প্রত্যাশিত গন্তব্যে পৌঁছবেই।’

আমেরিকার নিউইয়র্কে দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে গত বছর ১০ নভেম্বর দেশে আসেন বেবী নাজনীন। দেশে থাকতে না পারলেও আন্তর্জাতিকভাবে প্রবাসী বাংলাদেশিদের কাছে বেবী নাজনীন সবসময়ই সমাদৃত। ফলে বিদেশের মাটিতে তার কাজকর্মে কোন বাধা আসেনি। বরং এই সময়ে আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশের খ্যাতিমান এ শিল্পী।

বেবী নাজনীন তার দীর্ঘ ক্যারিয়ারে আধুনিক সংগীতের অর্ধশতাধিক একক অডিও অ্যালবামসহ অনেক দ্বৈত অডিও অ্যালবামে গান গেয়েছেন। ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী আশা ভোঁশলে, বাপ্পি লাহিরি, কুমার শানু, কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গেও একাধিক অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে তার।

বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের বিশেষ শ্রেণির তালিকাভুক্ত সংগীতশিল্পী বেবী নাজনীন চলচ্চিত্র, অডিও মাধ্যমে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তার গাওয়া উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে, ‘আমার একটা মানুষ আছে’, ‘ওই রংধনু থেকে’, ‘পত্রমিতা’, ‘দুচোখে ঘুম আসে না তোমাকে দেখার পর’, ‘আজ পাশা খেলবো রে শাম’, ‘প্রিয়তমা’, ‘সারা বাংলায় খুঁজি তোমারে’, ‘ও বন্ধু তুমি কই কই রে’, ‘এ প্রাণো বুঝি যায় রে’।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31