IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> প্রবাস >> লিড নিউজ >> গাজায় ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলা, নিহত ৬৩

গাজায় ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলা, নিহত ৬৩

ধূমকেতু নিউজ ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ২৪ ঘন্টায় দখলদার ইসরায়েলি হামলায় অন্তত ৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্রে আল জাজিরাকে জানানো হয়েছে। গাজার এক মিলিয়ন মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনার অংশ হিসেবে ইসরায়েলি বাহিনী গাজা শহরের ভেতরে আরও গভীরভাবে প্রবেশ করছে।

শনিবার আল জাজিরা আরবির হাতে আসা ফুটেজে দেখা গেছে, ইসরায়েলি ট্যাঙ্ক গাজার সাবরা এলাকায় অগ্রসর হচ্ছে, যা ওই অঞ্চলে স্থল অভিযানের সম্প্রসারণের ইঙ্গিত দেয়।

সাবরা হলো অবরুদ্ধ জেইতুন এলাকার কাছে, যেটি গত এক সপ্তাহ ধরে ইসরায়েলি সেনাদের ক্রমবর্ধমান হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

গাজা শহরের আল-আহলি হাসপাতালের এক সূত্র আল জাজিরাকে জানিয়েছে, সাবরায় সর্বশেষ ইসরায়েলি হামলায় এক শিশুর মৃত্যু হয়েছে।

এর আগে শনিবার দক্ষিণ গাজার খান ইউনুসের উত্তর-পশ্চিমে আসদা এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয়কেন্দ্রের তাঁবুতে গোলাবর্ষণ করে ইসরায়েল। এতে ছয় শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে।

সারা দিনে মানবিক সহায়তা নিতে গিয়ে অন্তত ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে একজন ফিলিস্তিনি খান ইউনুসের দক্ষিণ-পূর্বে কথিত ‘মোরাগ অক্ষ’-এর কাছে বিতরণ কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন।

অন্য এক বেসামরিক নাগরিক ইসরায়েল-নিয়ন্ত্রিত নেতসারিম করিডরের কাছে সহায়তা নিতে গিয়ে গুলিতে নিহত হন।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অপুষ্টিতে আরও আটজন ফিলিস্তিনি, এর মধ্যে দুই শিশু, মারা গেছেন। এর ফলে প্রায় দুই বছর আগে শুরু হওয়া ইসরায়েলের গাজা যুদ্ধের পর থেকে এ কারণে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮১ জনে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, নিহতদের মধ্যে ১১৪ শিশু রয়েছে।

তিনি আরও বলেন, “দুর্ভিক্ষ নীরবে সাধারণ মানুষের শরীরকে ধ্বংস করছে, শিশুদের জীবন থেকে বঞ্চিত করছে এবং প্রতিদিন তাঁবু ও হাসপাতালগুলোকে ট্র্যাজেডির দৃশ্যে পরিণত করছে।”

জাতিসংঘ শুক্রবার আনুষ্ঠানিকভাবে গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করেছে—মধ্যপ্রাচ্যে এই প্রথমবারের মতো এমন ঘোষণা এলো। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে পাঁচ লাখ মানুষ “বিপর্যয়কর” ক্ষুধার ঝুঁকিতে রয়েছেন।

জাতিসংঘ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে ত্রাণ সরবরাহে “পদ্ধতিগত বাধা” দেওয়ার অভিযোগ করেছে। মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এ দুর্ভিক্ষকে “মানুষের তৈরি বিপর্যয়” বলে অভিহিত করেছেন।

বিশ্বব্যাপী ক্ষুধার মানচিত্র নির্ধারণকারী সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন জানিয়েছে, গাজার প্রায় এক-চতুর্থাংশ মানুষ অর্থাৎ ৫ লাখ ১৪ হাজার ফিলিস্তিনি দুর্ভিক্ষে ভুগছেন। সেপ্টেম্বরের শেষ নাগাদ এ সংখ্যা বেড়ে ৬ লাখ ৪১ হাজারে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে।

দেইর আল-বালাহ থেকে আল জাজিরার প্রতিবেদক হিন্দ খুদারি জানিয়েছেন, গাজার আরও বহু ফিলিস্তিনি অপুষ্টির ঝুঁকিতে রয়েছেন।

তিনি বলেন, “জাতিসংঘের দুর্ভিক্ষ সংক্রান্ত প্রতিবেদনটি ফিলিস্তিনিদের কাছে অনেক দেরিতে এসেছে। তারা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস ধরে এই চলমান অনাহার প্রত্যক্ষ করছেন।”

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি গণহত্যায় এখন পর্যন্ত অন্তত ৬২ হাজার ৩২৬ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৫৭ হাজার ৩৬৫ জন আহত হয়েছেন। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরাইলে এক হাজার ১৩৯ জন নিহত এবং ২০০ জনের বেশি মানুষকে জিম্মি করা হয়েছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31