IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> শিমুল মেমোরিয়াল স্কুলে রবীন্দ্র-নজরুল প্রয়াণ দিবস পালন

শিমুল মেমোরিয়াল স্কুলে রবীন্দ্র-নজরুল প্রয়াণ দিবস পালন

ধূমকেতু প্রতিবেদক : শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজে আজ অত্যন্ত ভাবগাম্ভীর‌র্যের সাথে আয়োজিত হলো রবীন্দ্র-নজরুল প্রয়াণ দিবস ২০২৫।

আয়োজনটি ছিল দুইটি পর্বে বিভক্ত । প্রথম পর্বে প্রতিষ্ঠানটি আয়োজন করেছিল তৃতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি প্রতিযোগিতা।

দ্বিতীয় পর্বে ছিল অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডিরেক্টর এম এ মান্নান খান এর সভাপতিত্বে কবিদ্বয়কে স্মরণ, কবিদ্বয়ের সৃষ্টিকে সম্মান জানিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং পুরস্কার বিতরণী ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সৌমেন্দ্রনাথ পাল, বিভাগীয় প্রধান (অবঃ), অর্থনীতি বিভাগ, রাজশাহী কলেজ।

নাট্যকার ও নাট্য শিল্পী, বাংলাদেশ বেতার। আলোচনার প্রারম্ভে তিনি শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের সামগ্রিক পরিবেশনায় মুগ্ধতা প্রকাশ করেন। তিনি আজকের অভূতপূর্ব পরিবেশনার কুশীলবদের ধন্যবাদ জ্ঞাপন করেন। অতঃপর তিনি তার জীবনের কবি নজরুল সম্পৃক্ত কিছু বাস্তব অভিজ্ঞতার কথা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর সম্পর্কে এবং তার স্বরচিত কবিতা উপস্থিত শিক্ষার্থী, শ্রোতা ও শুভানুধ্যায়ীদের শুনান।

সভাপতি, এম এ মান্নান খান অনুষ্ঠানের সমাপনী বক্তব্য উপস্থাপনায় বলেন, আমি গান গাইতে পারি না, কবিতা আবৃত্তি করতেও পারি না। তবে আমি কবিদ্বয়কে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু উপমহাদেশের নয় সমগ্র বিশ্বের একজন বিখ্যাত কবি। আর নজরুল হল আমাদের হৃদয়ে প্রবেশকারী একজন বিখ্যাত কবি। পরিশেষে তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আজকের আয়োজনকে সার্থক করার পেছনে যারা নিরলস পরিশ্রম করেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ প্রদান করেন।

আয়োজক ছিলেন, নির্বাহী পরিচালক, ইঞ্জিনিয়ার নাজমা রহমান আবেগাপ্লুত হয়ে কবিদ্বয়ের সৃষ্টিকে স্মরণ করেন এবং উভয়ের সৃষ্টি থেকে কিছু গান পরিবেশন করে সকলকে মন্ত্রমুগ্ধ করে রাখেন।

আহবায়ক ছিলেন, অধ্যক্ষ বিরাজ আহমেদ, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ তাঁর স্বাগত বক্তব্যে রবীন্দ্রনাথ এবং নজরুলের মধ্যে ভেদাভেদ সৃষ্টি না করে তিনি বাঙালি জাতিকে তাদের সৃষ্টির অবদানকে স্মরণ করতে বলেন।

উভয়ের সম্পর্ক গুলো থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তারা বাঙালি জাতিকে বাংলা সাহিত্য যে সমৃদ্ধি দিয়েছে তা আজ পর্যন্ত আর কেউ দিতে পারে নাই। তাদের প্রেরণা এবং শিক্ষাকে আমাদের শিক্ষার্থীদের মাঝে প্রবাহিত করার জন্যই শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ আয়োজন করেছে রবীন্দ্র-নজরুল প্রয়াণ দিবস। আমরা চেষ্টা করেছি আমাদের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে তাদের জীবন আদর্শকে তুলে ধরতে যেন আগামী প্রজন্মের মাঝে অনন্তকাল বেঁচে থাকে বাংলার এই দুই কিংবদন্তী। তিনি আজকের প্রধান অতিথিকে সময় দেওয়ার জন্য অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরিশেষে তিনি সকলকে ধন্যবাদ দিয়ে তাঁর মূল্যবান বক্তব্য শেষ করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ কামনা রানি, তালাইমারি শাখার সহকারি অধ্যক্ষ ফাতেমা জোহরা দোলন, উপশহর শাখার সহকারি অধ্যক্ষ তুহিনা পারভিন ইলাসহ অন্যান্য অতিথিবৃন্দ, অফিসারস, শিক্ষক ও শিক্ষার্থী।

বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31