IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> ভ্যাট-ট্যাক্স ফাঁকির অভিযোগে আড়ানী সাবেক মেয়রসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

ভ্যাট-ট্যাক্স ফাঁকির অভিযোগে আড়ানী সাবেক মেয়রসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার সাবেক মেয়রসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আড়ানী ও রুস্তমপুর হাট-বাজারের ইজারার টাকা, ভ্যাট ও ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার (২৮-০৮-২০২৫) দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মাহবুবুর রহমান বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেছেন।

মামলার আসামিরা হলেন- আড়ানী পৌরসভার সাবেক মেয়র মুক্তার আলী ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র কার্ত্তিক চন্দ্র হালদার, রুস্তমপুর হাটের সাবেক ইজারাদার মামুন হোসেন, আবুল খায়ের সুমন ও একরামুল হক, আড়ানী হাটের সাবেক ইজারাদার ওবাইদুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আসাদুজ্জামান, পৌরসভার সাবেক সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব শহিদুল ইসলাম।

সুত্রে জানা যায়, আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলী ও কার্ত্তিক চন্দ্র হালদার ভারপ্রাপ্ত মেয়র পদে দায়িত্বে থাকাকালে ২০১৬-১৭ থেকে ২০২১-২২ অর্থবছরে হাট-বাজার ইজারা দেন। নীতিমালা অনুযায়ী, ইজারাদারকে ইজারামূল্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ আয়কর দিতে হয়।

সাত দিনের মধ্যে এই টাকা জমা দিয়ে ইজারার চুক্তিপত্র স্বাক্ষর করতে হয়। কিন্তু ইজারাদারেরা দরপত্রের সঙ্গে শুধু প্রস্তাবিত ইজারামূল্যের ৩০ শতাংশ বিডি আকারে জমা দিয়েছেন। নিদিষ্ট সময়ের মধ্যে তাঁরা আর কোনো টাকা জমা দেননি। তা সত্ত্বেও পৌর কর্ক্ষৃপক্ষ ইজারার সম্পূর্ণ অর্থ আদায় না করে এবং ইজারার চুক্তিপত্র স্বাক্ষর না করে নিয়ম-বহির্ভূতভাবে ইজারাদারদের আড়ানী ও রুস্তমপুর হাট-বাজার ইজারা দেন। তাঁরা ইজারামূল্যের ১ কোটি ২২ লাখ ৮০ হাজার ৮৬৫ টাকা, ভ্যাট বাবদ ১৫ লাখ ৭ হাজার ২২৬ টাকা এবং আয়কর বাবদ ১ লাখ ৫০ হাজার ১৭ টাকা জমা দেননি। পৌর কর্তৃপক্ষের মোট পাওনা ছিল ১ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ১০৮ টাকা। এই টাকা তাঁরা সবাই মিলে আত্মসাৎ করেছেন।

দুদক জানিয়েছে, পৌর কর্তৃপক্ষ নিয়ম-বহির্ভূতভাবে ইজারাদারদের কাছ থেকে বিবিধ রসিদ মূলে ইজারার টাকা গ্রহণ করে পৌরসভার হিসাবে জমা দেননি। আসামিরা পরস্পর যোগসাজশে এই টাকা লুটপাট করেছেন। দীর্ঘ অনুসন্ধানকালে এই দুর্নীতির সত্যতা পাওয়া গেছে। তাই মামলা করা হয়েছে। মামলার বিষয়টি ইতিমধ্যে আদালতকে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছে দুদক।

জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসে গ্রেপ্তার হয়েছেন, দুদকের মামলার আসামি পৌরসভার সাবেক মেয়র মুক্তার আলী। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগ থেকে বহিষ্কার হন মুক্তার আলী।

এছাড়াও গত মঙ্গলবার সাবেক মেয়র মুক্তার আলীর বিরুদ্ধে আরও দুটি মামলা করেছে দুদক। এর একটি হলো- পৌরসভার গাড়ি না থাকলেও মেয়রের দায়িত্বে থাকাকালে মুক্তার আলী নিয়ম-বহির্ভূতভাবে পৌর তহবিল থেকে জ্বালানি তেল খরচ বাবদ ১৪ লাখ ৫২ হাজার টাকা গ্রহণ করে নিজের ব্যক্তিগত গাড়িতে ব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া পাঁচজন ভুয়া কর্মচারী নিয়োগ দেখিয়ে বেতন-ভাতা বাবদ তুলে নিয়েছেন ৪ লাখ ৪৮ হাজার টাকা।

মুঠোফোনে কথা হলে আড়ানী পৌরসভার সাবেক সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব শহিদুল ইসলাম বলেন,ওই সময়ে আমি দায়িত্বে ছিলাম না। তার দাবি,তিনি২০২২-২৩ থেকে ২০২৩-২৪ অর্থ বছর পর্যন্ত দায়িত্বে ছিলেন।

আড়ানী পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র কার্ত্তিক চন্দ্র হালদার জানান,তিনি দায়িত্বে থাকাকালিন হাট-বাজার ইজারা দিয়েছিলেন। পরে মুক্তার আলী দায়িত্ব গ্রহন করে তিনিই সব করেছেন। ২০২২ সাল থেকে সাড়ে ৭মাস পর্যন্ত দায়িত্বে ছিলেন বলে জানিয়েছেন তিনি। ##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31