ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি রিকশা গ্যারেজ থেকে বদরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।ধারণা করা হচ্ছে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে। সে ভিটাবাড়ি গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার(০৭ সেপ্টেম্বর) রাতে কোন এক সময় নিজ দোকানের ভেতরে অটো ভ্যান চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয় । দীর্ঘ সময় দোকান বন্ধ থাকায় পরের দিন সকালে( সোমবার) এক অটোরিক্সা চালক গ্যারেজে
তার ভ্যান নিতে এসে মালিককে মেঝেতে পড়ে থাকতে দেখেন।পরে আশপাশের লোকজনের সহায়তায় সে গ্যারেজ মালিকের লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানা অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম জানান, এ বিষয়ে থানায় একটি অপর মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


