IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’
Home >> লিড নিউজ >> প্রবাস >> নেপালে আন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে ৭২

নেপালে আন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে ৭২

ধূমকেতু নিউজ ডেস্ক : নেপালে দুর্নীতিবিরোধী সহিংস আন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। রোববার (১৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সরকার।

চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার কার্যক্রম শুরু করেছে।

সরকারের প্রধান সচিব একনারায়ণ আর্যাল এক বিবৃতিতে জানান, ৭২ জন প্রাণ হারিয়েছেন এবং ১৯১ জন চিকিৎসাধীন।

এদিকে ৬ মাসের মধ্যেই ক্ষমতা ছাড়বেন নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। দেশটির নবনিযুক্ত এই প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি ছয় মাসের বেশি সময় এ পদে থাকবেন না। তিনি বলেন, আমি এই দায়িত্ব চাইনি। রাজপথে মানুষের আওয়াজ শোনার পরই আমাকে এই পদ গ্রহণ করতে হয়েছে। শুক্রবার শপথ নেওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় এসব বলেন সুশীলা কার্কি। খবর বিবিসির।

এক বিবৃতিতে সুশীলা কার্কি বলেন, আগামী বছরের ৫ মার্চ নির্বাচনের পর গঠিত নতুন সরকারের কাছেই তিনি ক্ষমতা হস্তান্তর করবেন। দুর্নীতি বিরোধী আন্দোলনে সহিংসতায় ৭০ জনের বেশি মানুষ নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সরকার পতনের পরপরই কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করা হয়।

সুশীলা কার্কি বলেন, জেন জি প্রজন্মের চিন্তাভাবনা অনুযায়ী আমাদের কাজ করতে হবে। তিনি আরও বলেন, এই প্রজন্ম যা দাবি করছে তা হলো দুর্নীতির অবসান, সুশাসন ও অর্থনৈতিক সমতা।

গত ৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের সিদ্ধান্তের পর শুরু হওয়া বিক্ষোভ দুই দিনের মধ্যেই সহিংসতায় রূপ নেয়। এ সময় সংসদ ভবনে আগুন দেওয়া হয়, রাজনীতিকদের বাড়ি-ঘর ভাঙচুর করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31