ধূমকেতু প্রতিবেদক : গনকপাড়া নিবাসী সাবের আলীর পুত্র ও জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম সম্পাদক শরীফ আলী মুনমুন এর ভাতিজা সৌরভ আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।
তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আহসান হাবীব ও সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সৌরভের জানাযার নামাজ আজ শনিবার বাদ যোহর রানীবাজার জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুগ্ম সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আজাদ, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহম্মেদ লিমন, শিল্প ও বানিজ্য সম্পাদক ওমর শরীফ রাজিব, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সদস্য মজিবুর রহমান, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান কালু, নগর শ্রমিক লীগ যুগ্ম সম্পাদক শরীফ আলী মুনমুন, নগর কৃষক লীগ সভাপতি রহমতউল্লাহ্ সেলিমসহ নেতৃবৃন্দ।
জানাযা শেষে গৌরহাঙ্গা গোরস্থানে তার দাফন কাজ সম্পন্ন হয়।


