IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> টপ নিউজ >> বিনোদন >> সাফল্যের জাদু চলছেই, ‘সাইয়ারা’ বিশাল আয়ের পথে

সাফল্যের জাদু চলছেই, ‘সাইয়ারা’ বিশাল আয়ের পথে

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : সাফল্যের জাদু চলছেই! কে জানতো অখ্যাত দুই যুবক-যুবতী এক সিনেমা দিয়ে এভাবে বাজিমাত করে দেবেন! এমন করে হইচই ফেলে দেবে তাদের স্ক্রিন কেমিস্ট্রি। ভাবনার বাইরে যা সেটাইতো অসাধারণ কিছু। মোহিত সুরি পরিচালিত প্রেমের ছবি ‘সাইয়ারা’ তেমনি সাফল্যের গল্প লিখেছে। ছবিতে কৃষ কাপুরের চরিত্রে আহান পাণ্ডে ও বাণী বাত্রার চরিত্রে অনীত পাড্ডা অভিনয় দিয়ে দর্শকের মন ছুঁয়েছেন।

১৮ জুলাই ছবিটি মুক্তির পর থেকে দেশে ও বিদেশে রেকর্ড সংখ্যক আয় করেছে। বিশেষ করে আন্তর্জাতিক বক্স অফিসে দারুণ সাড়া পেয়েছে সিনেমাটি। বিদেশে এর মোট আয় প্রায় ১৯.৮৫ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ১৭২ কোটি রুপির সমান। প্রথম দিনে ৪৭৫ হাজার ডলার আয় দিয়ে শুরু করেছিল ‘সাইয়ারা’। প্রথম সপ্তাহান্তে আয় ছিল ২.১০ মিলিয়ন ডলার। এরপর ছবিটি বিদেশে অবিশ্বাস্যভাবে প্রায় ১০ গুণ আয় বৃদ্ধির রেকর্ড গড়েছে।

ভারতের আয় ৩৯৬ কোটি রুপি যোগ করলে এখন পর্যন্ত ছবিটির বিশ্বব্যাপী মোট আয় দাঁড়ায় ৫৬৮ কোটি রুপি।

সাফল্যের জাদু চলছেই, বিশাল আয়ের পথে ‘সাইয়ারা’
সাইয়ারা ছবির একটি দৃশ্যে আহান ও অনীত

‘সাইয়ারা’ বিশ্বের বিভিন্ন দেশে ভালো পারফরম্যান্স করেছে। বিশেষভাবে যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্য অঞ্চলে ছবির সাফল্য নজরকাড়া। যুক্তরাজ্যে এটি সমস্ত সময়ের দ্বিতীয় সর্বাধিক আয় করা ভারতীয় ছবি হিসেবে রেকর্ড করেছে। আয় হয়েছে ৩.২২ মিলিয়ন পাউন্ড।

মধ্যপ্রাচ্যে এটি কোনো খান ছাড়া সিনেমা হিসেবে সবচেয়ে সফল বলে স্বীকৃতি পেয়েছে। এছাড়া নেপাল, নেদারল্যান্ডস, নরওয়ে এবং শ্রীলঙ্কাসহ ছোট বাজারগুলোও উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। শ্রীলঙ্কায় এটি ইতিহাসের দ্বিতীয় সর্বাধিক আয় করা বলিউড ছবি হতে যাচ্ছে। যার সামনে আছে কেবল শাহরুখ খানের ‘জাওয়ান’।

শ্রীলঙ্কায় ছবিটি নবম সপ্তাহে প্রায় ৩০ হাজার ডলারের মতো আয় করবে বলে মনে করা হচ্ছে। এতে করে এ সপ্তাহে শ্রীলঙ্কায় ছবিটির আয় ভারতের আয়ের চেয়েও বেশি হবে।

আন্তর্জাতিক বাজারে সাফল্য সাধারণত অভিনেতা-অভিনেত্রী, পরিচালক বা সিরিজের নামের কারণে আসে। কিন্তু ‘সাইয়ারা’ নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে যেখানে নায়ক ও নায়িকা দুজনেই নতুন।

ভারতীয় গণমাধ্যমের দাবি ছবিটি আন্তর্জাতিক বাজারে যুক্তরাষ্ট্রে ৩,৭৪০,০০০ ডলার, কানাডায় ১,৮২০,০০০ ডলার, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড মিলিয়ে ১,৩৫০,০০০ ডলার, মধ্যপ্রাচ্যে ৫,৮৭৫,০০০ ডলার, নেপালে ৭ লাখ ডলার, শ্রীলঙ্কা ৩৫০,০০০ ডলার, এশিয়ার অন্যান্য দেশে ৪ লাখ ডলার, যুক্তরাজ্যে ৪,৩১৫,০০০ ডলার, ইউরোপে ৮৭৫,০০০ ডলার, বিশ্বের অন্যান্য দেশে ৪৫০,০০০ ডলার আয় করেছে।

এই অভাবনীয় সাফল্যে ‘সাইয়ারা’ প্রমাণ করেছে, ভালো গল্প, নির্মাণের মুন্সিয়ানা, সাবলীল অভিনয় এবং হৃদয় ছোঁয়া সংগীত সমৃদ্ধ সিনেমা দর্শককে আকৃষ্ট করবেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31