IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> পত্নীতলায় বিজিবি’র অভিয়ানে পুশইন হওয়া ১৬জন বাংলাদেশী আটক

পত্নীতলায় বিজিবি’র অভিয়ানে পুশইন হওয়া ১৬জন বাংলাদেশী আটক

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁ সীমান্তে বিএসএফ কর্তৃক পুশইন হয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ১৬ জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে বাংলাদেশে পুশইন করার পর বিজিবি তাদের আটক করে।

শুক্রবারে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) শীতল মাঠ বিওপির টহল দল সীমান্ত পিলার ২৫৪/১-এস এর কাছে পুকুর ক্যাম্প থেকে পুশইন হওয়া এসব বাংলাদেশিকে আটক করে। আটকদের মধ্যে ৭ জন পুরুষ, ৪ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে।

আটকদের মধ্যে ১৫ জন নাটোর জেলার লালপুর উপজেলার কলোনীপাড়া গ্রামের বাসিন্দা।

আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা বেশ কয়েক বছর পূর্বে রাজশাহী সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিল।

তাদের বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য ও আত্নীয় স্বজনদের মাধ্যমে বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনদপত্র যাচাই বাছাই করতে পত্নীতলা থানায় তাদেরকে হস্তান্তর করা হয়।

আটকৃতরা হলেন – মোতালেব শেখ (৪৫), শফিকুল ইসলাম (৩৫), মজনু বিশ্বাস (৪৮), নয়ন খা (৬০), মুকুল শেখ (২৫), এলিনা খাতুন (২৮), মৃদুল শেখ (২০), সমির (১১), বিনা খাতুন (৩৫), মিম (৮), মরিয়ম খাতুন (১০), রোজিনা খাতুন (১৮), মিরা খাতুন (৮ মাস), জোসনা বেগম (৫০) ও জান্নাতুল সরকার (১০)। এছাড়াও পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার চরকুরুলিয়া গ্রামের বাসিন্দা মিরাজ শেখকে (১৮)।

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) র অধিনায়ক ইকবাল হোসেন বিএসএফ কমান্ড্যান্টকে মোবাইল ফোনে তীব্র প্রতিবাদ জানান। নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/ অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালান বিরোধী অভিযান বৃদ্ধিসহ সর্বাত্বক অভিযান অব্যাহত রাখবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31