IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> শুরুতে শেষ ন্যানো প্রযুক্তিতে কৃষি-শিল্প-স্বাস্থ্যে এগোনোর স্বপ্ন

শুরুতে শেষ ন্যানো প্রযুক্তিতে কৃষি-শিল্প-স্বাস্থ্যে এগোনোর স্বপ্ন

ধূমকেতু নিউজ ডেস্ক : পরমাণু কৌশল কাজে লাগিয়ে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)। এখন সামনে আসছে ন্যানো প্রযুক্তি। কৃষি, শিল্প, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে গবেষণা ও উদ্ভাবনের কথা মাথায় রেখে একটি ন্যানো টেকনোলজি ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নিলেও এগোনোর স্বপ্ন শুরুতেই যেন শেষ।

ন্যানো প্রযুক্তি বর্তমানে শুধু গবেষণার বিষয় নয়, বরং ভূমি, স্বাস্থ্য, পরিবেশ, শক্তি, খাদ্য, শিল্পসহ প্রায় প্রতিটি ক্ষেত্রে অপরিহার্য হয়ে উঠেছে। এসব খাতে বিপ্লব আনতে পারে ন্যানো প্রযুক্তি। উন্নত বিশ্বের দেশগুলো ব্যাপকভাবে ন্যানো টেকনোলজি ব্যবহার করছে। বাংলাদেশের রপ্তানির সবচেয়ে বড় খাত তৈরি পোশাক শিল্পেও বড় পরিবর্তন আনতে পারে এ প্রযুক্তি।

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এসব খাতের উন্নয়নে ‘ইনস্টিটউট অব ন্যানো টেকনোলজি স্থাপন’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয় ২০২৩ সালের ১ জুলাই। সাভারে দুই একর জমিও নির্বাচন করা হয়। প্রকল্পের টাকা খরচ করে সাইট সিলেকশন, মাটি পরীক্ষা, মাটির উপরিভাগ পরীক্ষা, আর্কিটেকচার ডিজাইন, ইলেকট্রনিক ডিজাইন, সিভিল ডিজাইন, প্লাম্বিংসহ করা হয় নানান কাজ। এসবসহ শুরু থেকে প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বেতন ও অফিস খরচ বাবদ এরই মধ্যে দুই কোটি টাকা খরচ হয়েছে। এত টাকা খরচের পরে বন্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে প্রকল্পটি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘ইনস্টিটউট অব ন্যানো টেকনোলজি স্থাপন’ প্রকল্প নিয়ে চলতি বছরের ২০ আগস্ট পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. কাইয়ুম আরা বেগমের সভাপতিত্বে পরিকল্পনা কমিশনে প্রকল্প মূল্যায়ন কমিটির সভা হয়। সভায় প্রকল্পটি অসমাপ্ত রেখে সমাপ্ত করার সিদ্ধান্ত হয়েছে। বাকি শুধু বন্ধের আনুষ্ঠানিকতা। প্রকল্পটি বন্ধের জন্য তেমন কোনো যৌক্তিক কারণও দেখাতে পারেননি সংশ্লিষ্টরা।

সূত্র জানায়, প্রকল্পের আওতায় স্থাপিত হতে যাওয়া গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সমজাতীয় অন্য গবেষণা প্রতিষ্ঠানের কোনো দ্বৈততা আছে কি না এবং প্রকল্পের কার্যক্রম সঠিকভাবে নির্ধারিত হয়েছে কি না সে সব বিষয় পরীক্ষা-নিরীক্ষার জন্য একটি কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক ছিলেন পরমাণু শক্তি কেন্দ্রের পরিচালক ড. শামশাদ বেগম চৌধুরী।

এই কমিটি জানায়, ডিপিপিতে (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) বিদ্যমান প্রস্তাবসমূহ পরীক্ষা-নিরীক্ষা করে প্রস্তাবিত প্রকল্পের আওতায় স্থাপিত হতে যাওয়া গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সমজাতীয় অন্য গবেষণা ও শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো ধরনের দ্বৈততা নেই। সার্বিক বিবেচনায় প্রকল্পের কার্যক্রম সঠিকভাবে নির্ধারিত হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31