IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> গত এক সপ্তাহে গাইবান্ধায় ১৫ মরদেহ উদ্ধার, সচেতন মহলের উদ্বেগ

গত এক সপ্তাহে গাইবান্ধায় ১৫ মরদেহ উদ্ধার, সচেতন মহলের উদ্বেগ

ধূমকেতু প্রতিবেদক,আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা : গাইবান্ধায় গত এক সপ্তাহে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে পারিবারিক কলহ, হতাশাসহ বিভিন্ন কারণে ছাড়াও স্বামীর হাতে স্ত্রী খুন, প্রেম ব্যর্থতায় নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনাও রয়েছে। এ সব ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

অনুসন্ধানে নিয়ে জানা গেছে, গত শনিবার (২০ সেপ্টেম্বর) জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ১নং কাটাবাড়ি গ্রামে পারিবারিক কলহের জেরে ফরিদুল ইসলাম নামের ব্যক্তি তার দ্বিতীয় স্ত্রী শিউলি বেগমকে পা ও গলা কেটে হত্যা করে। এদিকে, পলাশবাড়ী উপজেলায় শাহিনা বেগম নিজে ব্লেড দিয়ে গলা কেটে আত্মহত্যা করেন। আর সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আনোয়ারুল ইসলাম নামে এক জুলাই যোদ্ধার মৃত্যু হয়, সাদুল্লাপুর উপজেলায় পুকুর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে, সুন্দরগঞ্জ উপজেলার ফয়েজ উদ্দিন নামে এক ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়েছেন। এরপর দেনমোহর ও ভরণপোষণ মামলার মানসিক চাপে গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এছাড়া পারিবারিক অশান্তির কারণে ফাঁস দিয়ে সোলাইমান মিয়াও আত্মহত্যা করেছেন। একই দিনে অবৈধভাবে নেয়া বৈদ্যুতিক সংযোগের তারে জড়িয়ে আরিফুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়। আর সাদুল্লাপুর উপজেলায় বজ্রপাতে সোহাগ মিয়া (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।

গত ১৬ সেপ্টেম্বর সদর উপজেলার স্কুল শিক্ষিকা তাসমিন আরা নদীতে ঝাঁপিয়ে আত্মহত্যা করেন। জীবনের প্রথম প্রেমে ব্যর্থ হয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। ১৪ সেপ্টেম্বর একই উপজেলার তুলশীঘাট নামকস্থানে বাসের ধাক্কায় রিপন মিয়া নামের এক যুবক নিহত হন, ১৩ সেপ্টেম্বর নলডাঙ্গা-বামনডাঙ্গা রেলপথে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে।

অপরদিকে, গত ১২ সেপ্টেম্বর সাদুল্লাপুরের নলডাঙ্গার একটি পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ, ৯ সেপ্টেম্বর সাদুল্লাপুরে পানিতে ডুবে আদুরি আক্তার নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ৮ সেপ্টেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলা নামক এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইদিনে সুন্দরগঞ্জ উপজেলার বাবার সঙ্গে গোসল করতে গিয়ে নদীতে ডুবে লাবিব খান লাবু নামে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

উপজেলার কালিতলা নামক এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইদিনে সুন্দরগঞ্জ উপজেলার বাবার সঙ্গে গোসল করতে গিয়ে নদীতে ডুবে লাবিব খান লাবু নামে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সমাজে সচেতন ব্যক্তিরা বলছেন, সামাজিক-পারিবারিক মূল্যবোধ ও অসচেতনতার কারণে গাইবান্ধার বিভিন্ন এলাকায় খুন-আত্মহত্যাসহ নানা ধরনের বিয়োগাত্মক ঘটনা ঘটছে।

গাইবান্ধার পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা সম্প্রতি অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় বলেছেন, মানুষের মাঝে হতাশা, ধৈর্য আর পারিবারিক দ্বন্দ্ব কমে যাওয়ায় হত্যা ও আত্মহত্যাসহ সহিংসতার ঘটনা ঘটছে । সমাজের বসবাসরতদের এসব ঘটনা প্রতিরোধে সচেতন হওয়া আবশ্যক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31