IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> বিনোদন >> তাহসানকে জিহাদি বলে তসলিমা নাসরিনের কটাক্ষ

তাহসানকে জিহাদি বলে তসলিমা নাসরিনের কটাক্ষ

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় গায়ক, সুরকার ও অভিনেতা তাহসানকে জিহাদি বলে কটাক্ষ করেছেন নির্বাসিত জনপ্রিয় লেখিকা তসলিমা নাসরিন। এই গায়ক সম্প্রতি আস্ট্রেলিয়ার এক কনসার্টে সংগীত জীবনের প্রতি বিদায়ের ইঙ্গিত দিয়েছেন। দীর্ঘ দুই যুগের ক্যারিয়ারে কোটি ভক্তের হৃদয় জয় করা এই তারকা ঘোষণা করেছেন, স্টেজ লাইফ থেকে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নেবেন।

কনসার্টে তিনি বলেন, ‘মেয়ে বড় হচ্ছে। এখন কি দাঁড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করা ভালো লাগে?’

কথাগুলো প্রকাশ পাওয়ার পরই সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি হয়েছে। বিশেষ করে নির্বাসিতা লেখিকা তসলিমা নাসরিন তার প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বেশ কিছু প্রশ্ন তুলে তাহসানকে জিহাদি কি না জানতে চেয়েছেন।

তসলিমা লিখেছেন, ‘দাড়ি রেখে বুঝি স্টেজে গান গাওয়া নিষেধ? মেয়ে বড় হলে গান গাওয়া বন্ধ করা উচিত? লাফালাফি করতে ইচ্ছে না হলে লাফালাফি না করেও গান গাওয়া যায়। তাহসানের দাঁড়ি কি ইসলামী দাঁড়ি? যদি হয়, তাহলে হয়তো তিনি ইসলাম ব্যবসায়ীদের ফতোয়া মেনে গান ছেড়ে দিচ্ছেন।’

তিনি আরও প্রশ্ন তুলেছেন, ‘দেশে যখন গান বাজনা বন্ধ করার জন্য জিহাদি জঙ্গিরা উঠে পড়েছে তিনি তখন গান বাজনার পক্ষে না দাঁড়িয়ে নিজে গান ছেড়ে দেওয়ার পক্ষে কথা বলছেন। তিনি কি মনে করেন যে, যাদের দাঁড়ি আছে, যাদের মেয়ে বড়, তাদের গান বাজনা বন্ধ করা উচিত?’

তসলিমা নাসরিনের অভিযোগ, ‘যে জিহাদীরা বাউল উৎসব, লালন মেলা বন্ধ করছে, স্কুলে গানের শিক্ষক বন্ধ করছে, গান বাজনার মাজার পুড়িয়ে দিচ্ছে তাহসান কি তাদের কার্যকলাপের সঙ্গে একমত?’

তাহসানের সংগীত জীবন শুরু হয় ২০০৪ সালে প্রকাশিত ‘কিছু কথা’ অ্যালবামের মাধ্যমে। এর আগে ১৯৯৮ সালে ব্যান্ড ‘ব্ল্যাক’-এর সঙ্গে যুক্ত ছিলেন। পরে ২০১২ সালে তিনি নতুন ব্যান্ড ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ গঠন করেন। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘চোখে চোখে কথা হতো’, ‘যদি কোনোদিন’, ‘চলে যাও তবে’, ‘আলো’, ‘ছুঁয়ে দিলে মন’, ‘কতদূর’ ও ‘প্রেম তুমি’। এই গানগুলো এখনও ভক্তদের হৃদয়ে গভীর প্রভাব রেখে চলেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31