ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন মতবিনিময় সভা করেছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদরের সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন আলহাজ্ব মোশারফ হোসেন।
এসময় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি মহানন্দ রায়, সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকার, বিএনপি নেতা আব্দুল হাকিম, ইয়াছিন আলী, রেজাউল করিম, গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, উপজেলা কৃষকদলের সভাপতি ইস্কান্দার মির্জা মিঠু, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান।
এসময় উপস্থিত ছিলেন, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিলন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙ্গিন, যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মুসা, কোরবান আলী, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নূরনবী প্রমুখ।


