IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> বাঘায় ইউনিট কমান্ডের নিকট মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্ব হস্তান্তর

বাঘায় ইউনিট কমান্ডের নিকট মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্ব হস্তান্তর

বাঘায় ইউনিট কমান্ডের নিকট মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্ব হস্তান্তর

বাঘায় ইউনিট কমান্ডের নিকট মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্ব হস্তান্তর। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বাঘা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের বাঘা উপজেলা ইউনিট এর সদ্য গঠিত এ্যাডহক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান (শফি)’র নিকট দায়িত্ব হস্তান্তর করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও নির্বাহী অফিসার শাম্মী আক্তার।

এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমিটির যুগ্ম আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সদস্য সচিব, আশরাফ আলী, সদস্য বীর মুক্তিযোদ্ধা আনছার আলীসহ মুক্তিযোদ্ধা সন্তান আনোয়ার হোসেন পলাশ প্রমুখ।

জানা যায়, ২০১৭ সালের ১৭ জুলাই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (প্রষান) জহুরুল হক স্বাক্ষরিত এক পত্রে উপজেলা নির্বাহী অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছিল।

মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ৯৭২৭/২০১৭ এর ১২-০৭-২০১৭ তারিখের আদেশের প্রেক্ষিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর গঠনতন্ত্রের ১৬ (৫) ধারা মোতাবেক উপজেলা কমান্ড কাউন্সিলের পরবর্তী নির্বাচিত কাউন্সিল গঠণের পূর্ব পর্যন্ত অন্তবর্তী সময়ের জন্য উপজেলা কমান্ড কাউন্সিলের প্রশাসক হিসেবে কার্যক্রম পরিচালনা করার নিমিত্তে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারকে উপজেলা কমান্ড কাউন্সিল এর আওতাধীন আর্থিক বিষয়াদিসহ দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্ব প্রদান করা হয়।

উল্লেখ্য,গত ৪ সেপ্টেম্বর/২৫ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের রাজশাহী জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাসুদ হোসেন স্বাক্ষরিত পত্রে বাঘা উপজেলা ইউনিট কমান্ডের ৭ সদস্য বিশিষ্ট এ্যাডহক অনুমোদন দিয়েছেন।

গঠিত কমিটির সদস্যরা হলেন, আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান (শফি), যুগ্ম আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সদস্য সচিব, আশরাফ আলী, সদস্য বীর মুক্তিযোদ্ধা তমিজুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম ও বীর মুক্তিযোদ্ধা আনছার আলী।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31