IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> শ্রীমঙ্গলে শেভরনের কনডেনসেট তেলের লাইনে ভয়াবহ অগ্নিকাণ্ড

শ্রীমঙ্গলে শেভরনের কনডেনসেট তেলের লাইনে ভয়াবহ অগ্নিকাণ্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শেভরন বাংলাদেশের কনডেনসেট পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টা দিকে উপজেলার ভুনবীর ইউনিয়নের জৈন্তা ছড়া এলাকায় এ অগ্নিকাণ্ডে পিতা-পুত্র গুরুতর দগ্ধ হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে দুর্বৃত্তরা পাইপলাইনে অবৈধভাবে ট্যাপিং করলে কনডেনসেট তেল ছড়িয়ে পড়ে। রাত ৯টার দিকে ওই এলাকায় হঠাৎ আগুন ধরে যায় এবং দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। প্রায় এক কিলোমিটার জুড়ে আগুনের লেলিহান শিখা দেখা দেয়। খবর পেয়ে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন বশির মিয়া (৫০) ও তার ছেলে রেদোয়ান (২৪)। প্রথমে তাদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, রেদোয়ানের অবস্থা সংকটাপন্ন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোবাংলার নিয়ন্ত্রণাধীন ওই এলাকায় সিলেটের হরিপুর থেকে রশিদপুর হয়ে জাতীয় গ্রিডের গ্যাস ও তেলের পাইপলাইন পাশাপাশি গেছে। মঙ্গলবার বিকেলে এলাকাবাসী পাইপলাইন থেকে তেল লিক হতে দেখে স্থানীয় পাহারাদারদের খবর দেন। তারা দুটি পয়েন্ট থেকে তেলের প্রবাহ বন্ধ করার চেষ্টা করলেও ইতোমধ্যে প্রচুর তেল চারদিকে ছড়িয়ে পড়ে এবং সন্ধ্যার পরপরই আগুন লেগে যায়।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর সোলেমান আহমেদ বলেন, “রাত ৯টার দিকে খবর পেয়ে আমরা চারটি ইউনিট নিয়ে কাজ শুরু করি এবং এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।”

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন জানান, “এ ঘটনায় গঠিত জরুরি সাড়া দলের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পেট্রোবাংলা ও শেভরনের বিশেষজ্ঞ দল যৌথভাবে তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে এবং কীভাবে পাইপলাইন লিকেজ হলো ও আগুনের সূত্রপাত ঘটল তা খতিয়ে দেখা হবে।”

এদিকে স্থানীয়রা ধারণা করছেন, তেল চোর চক্রের নাশকতার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। অতীতেও এভাবে পাইপলাইন ট্যাপিংয়ের মাধ্যমে তেল চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

বর্তমানে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে প্রশাসন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news