ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : কেন্দ্রীয় কমসূচির অংশ হিসেবে নওগাঁর ধামইরহাটে জাকের পার্টির জনসভা, র্যালী, দোয়া ও তাবারক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
জাকের পার্টি ধামইরহাট উপজেলা শাখার আয়োজনে শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ধামইরহাট উপজেলা স্মৃতিসৌধ চত্বরে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন উপজেলা জাকের পার্টির সভাপতি আব্দুল লতিফ।
প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা জাকের পার্টির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন (ডাবলু), নওগাঁ জেলা জাকের পার্টির কল্যান ম‚লক কর্মকান্ড তুলে ধরে বক্তব্য প্রদান করেন বিশেষ অতিথি নওগাঁ জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি ও নওগাঁ-২ (ধামইরহাট-পতœীতলা) আসনের জাকের পার্টির এমপি পদপ্রার্থী কৃষিবিদ রেজোয়ান ফারুক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নওগাঁ জেলা সাধারণ সম্পাদক মো. আলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সাদ্দাম হোসাইন, জেলা প্রচার সম্পাদক রবি রায়হান, বগুড়া জেলা সাংগনিক বিভাগের সম্পাদক মোহাম্মদ আলী।
সভায় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও নারী-প‚রুষ নির্বশেষে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ জনসভায় উপস্থিত ছিলেন।
জনসভা শেষে দোয়া, তাবারক বিতরণ এবং সবশেষে র্যালী অনুষ্ঠিত হয়। বক্তাগণ সকলকে জাকের পার্টিতে সমর্থন দেয়ার আহবান জানান এবং গোলাপ ফুল প্রতীকে ভোট প্রার্থনা করেন।


