IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বাড়ি-ঘর ভাংচুর, লুটপাট ও প্রাণনাশের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাড়ি-ঘর ভাংচুর, লুটপাট ও প্রাণনাশের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, গুরুদাসপুর : “জীবন সংগ্রামে আমি ক্রান্ত। আমি আমার স্বামী সন্তানকে বাঁচাতে পারিছি না। আমার চোখে সামনে তারা হারিয়ে যাচ্ছে,নিঃশেষ হয়ে যাচ্ছে। দয়া করে দ্রুত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন। তা না হলে নিজেকে শেষ করা ছাড়া সামনে আমার আর কোন রাস্তা নেই। জানি আমি এটা ঘটালে আমার স্বামী ও সন্তানও বাঁচবে না। কেননা জমি সংক্রান্ত পারিবারিক কলহে নিজেকে প্রতিনিয়ত সইতে হয় টর্চার,শারীরিক ও মানসিক নির্যাতন । স্বামীকে দেওয়া হয় প্রাণনাশের হুমকি। এভাবে আর বেঁচে থাকা যায় না”। সংবাদ সম্মেলনে এক কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়েন মোছা আইভি নাজনীন বৃষ্টি (২৭) নামের এক গৃহবধু।

গৃহবধু আইভি উপজেলার চাপিলা ইউনিয়নে বৃ-গড়িলা গ্রামের আহসান হাবিব মাঝির সহধর্মিনী। তার ঘরে রয়েছে ছয় বছরের এক মেয়ে সন্তান। তিনি মো.শরিফুল ইসলাম ওরফে ছকেদ (৪৫), মো.রওশন মাঝি(৫৫),মো.জিন্নাহ মাঝি (৫০),মো.সানাউল্লাহ মাঝি (৩৮), মো.রাকিবুল ইসলাম (২০)সহ ১২ জনের নাম অর্ন্তভুক্ত করে অজ্ঞাতনামা ১৫ থেকে ২২ জনের নামে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় নাটোরের গুরুদাসপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের একটি কক্ষে বাড়ি ভাংচুর,লুটপাট ,প্রাণনাশের চেষ্টার প্রতিবাদ ও জীবনের নিরাপত্তা ব্যানারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী পরিবারের পক্ষে আইভি নামের এক গৃহবধু লিখিত অভিযোগ তুলে ধরে বক্তব্য রাখেন।

অভিযোগে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যার দিকে আমার শ্বশুড়ের জমি সংক্রান্ত বিষয়ে আইভির ফুফু শ্বশুড়ের পুত্র ছকেদ এর সাথে আমার স্বামী আহসান হাবিবের কথা কাটাকাটি হয়। সেখানে আমার স্বামীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় পূর্ব পরিকল্পনা মোতাবেক সেই দিনেই রাত ১২টায় বিবাদী ছকেদ তার ১৫ থেকে ২০জনের দলবল নিয়ে দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে আক্রমণ চালায়। বাড়ি দরজা ভেঙ্গে প্রবেশ করতে চেষ্টা করলে আমার স্বামী ভয়ে জীবন রক্ষার্থে পালিয়ে যায়। পরে তাঁরা ঘরে প্রবেশ করে আমাকে জিম্মি করে বাড়ি ভাংচুর ও লুটপাট শুরু করে। আলমারীর ড্রয়ার ভেঙ্গে পুকুরের মাছ বিক্রির ১৫ লাখ টাকা ও ১০ ভরি ওজনের স্বর্ণাংকার নেয়। যাওয়ার সময় প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। সেই দিন সকাল ৬ টার দিকে আবারও তারা আক্রমণ করে খামারের ৫টি মহিষ লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা।

ভুক্তভোগী আইভি বলেন, আমার শ্বশুড়ের প্রায় ৬০ থেকে ৭০ বিঘা জমি রয়েছে। দুই ছেলে ও দুই মেয়ে সন্তান। শ্বশুর অসুস্থ হয়ে পড়ায় সম্পত্তির উপর লোভ জাগে দুই ননদের। শরিফুল ইসলাম ওরফে ছকেদ এর ইন্ধনে চাচাত ভাইয়ের ছেলে ছোট ননদ শিউলির স্বামী সানাউল্লাহ বাড়িতে এসে জমির ভাগ নিয়ে আমাকে নানাভাবে নির্যাতন ও আমার স্বামীকে দেওয়া হয় প্রাণনাশের হুমকি। বর্তমানে তারা জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছেন। দ্রুত অভিভুক্তদের গ্রেফতারের দাবি জানান তিনি।

অভিযুক্ত শরিফুল ইসলাম ছকেদ অভিযোগ অস্বীকার করে মোঠোফোনে বলেন, আমার বিষয়ে যে অভিযোগ দেওয়া হয়েছে সেটা মিথ্যা ও বানোয়াট। উল্টো আহসান হাবিব আমাকে হত্যার পরিকল্পনা করছেন।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন বলেন, এ সংক্রান্ত বিষয়ে থানাতে এক অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31