IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> শারদীয় দুর্গোৎসবে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে পুলিশ কমিশনার

শারদীয় দুর্গোৎসবে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে পুলিশ কমিশনার

শারদীয় দুর্গোৎসবে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে পুলিশ কমিশনার

শারদীয় দুর্গোৎসবে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে পুলিশ কমিশনার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় তিনি ধর্মসভা মন্দির পরিদর্শন করে পরিদর্শন কার্যক্রম শুরু করেন। পরে নগরীর বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, মণ্ডপের সভাপতি ও সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও তিনি উপস্থিত ভক্তবৃন্দকে উৎসবের শুভেচ্ছা জানান।

পরিদর্শনের সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় পুলিশ কমিশনার বলেন, বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো শারদীয় দুর্গোৎসব। এটি নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে সরকারের গৃহীত সিদ্ধান্তগুলো অনুসরণ করায় পূজা উদযাপন কমিটি ও মণ্ডপ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখরভাবে উদযাপনের জন্য নগরীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিয়মিত টহল জোরদার করা হয়েছে এবং মণ্ডপগুলোতে ইউনিফর্ম ও সাদা পোশাকে পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারেন, তার জন্য গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে এবং মাঠ পর্যায়ে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দায়িত্বে রয়েছে। এছাড়াও গুজব প্রতিরোধে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং করছে। এখন পর্যন্ত সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, উৎসবের শেষ পর্যন্ত আইন-শৃঙ্খলা স্বাভারিক থাকবে।

প্রতিমা বিসর্জন সংক্রান্ত ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, ” মুন্নুজান ঘাট প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও আইবাঁধ ও পুলিশ লাইন রাজশাহীর এই ঘাটগুলোতেও পৃথক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভিড় নিয়ন্ত্রণ ও যানজট এড়াতে বিসর্জনের দিন বিশেষ ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: নূর আলম সিদ্দিকী, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মীর মো: শাফিন মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মো: মমিনুল করিম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মাঈনুল ইসলাম, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মো: রিয়াজুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (চলতি দায়িত্বে) (সিটিটিসি) মো: গাজিউর রহমানসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, রাজশাহী, এবং পূজা উদযাপন কমিটি ও মণ্ডপের নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31