IMG-LOGO

মঙ্গলবার, ২৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিবেশ দূষণে যমুনা টেক্সটাইলকে ১ লাখ টাকা জরিমানানিউগিনি প্রপার্টিজে হামলা জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াতের এমপিচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১নজরুল বর্ষের সমাপনী, পুরস্কার পেল ক্ষুদে নজরুল প্রেমীরাআর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার পরিমিত মাত্রায় হওয়া প্রয়োজনরাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ রাসিকেরপোরশায় দূর্গাপুজা উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭চাঁপাইনবাবগঞ্জে বসত বাড়িতে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণসরকারি নির্দেশনায় আড়ানি পৌরসভায় মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচি চলছেগণভবনের পেছনের সাবেক বাণিজ্য মেলার মাঠ ঘিরে রেখেছে এসআরবিমান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময়বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ডবাগমারায় পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধার মৃত্যুরাণীনগরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিরপরিচিতি সভা অনুষ্ঠিত
Home >> জাতীয় >> টপ নিউজ >> লিড নিউজ >> দেশে করোনায় আরও ৩২ জনের মৃত্যু

দেশে করোনায় আরও ৩২ জনের মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারীতে সর্বমোট চার হাজার ৩৮৩ জন মারা গেছেন।

বৃহস্পতিবার বিকালে কোভিড-১৯ রোগ নিয়ে স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গত একদিনে ১৪ হাজার ৪২২টি নমুনা পরীক্ষা হয়েছে, যাদের মধ্যে আক্রান্ত হয়েছেন দুই হাজার ১৫৮ জন।

আর সব মিলিয়ে আক্রান্ত হয়েছেন তিন লাখ ১৯ হাজার ৬৮৬ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন দুই হাজার ৯৬৪ জন। আর সব মিলিয়ে সেরে উঠেছেন দুই লাখ ১৩ হাজার ৯৮০ জন।

এদিকে দেশের সব জেলাতেই করোনা সংক্রমণ বাড়ছে। তবে ১৫টি জেলায় ঈদুল আজহার পরের এক মাসে রোগী বৃদ্ধির হার বেশি দেখা গেছে।

এই জেলাগুলোতে এক মাসের ব্যবধানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দ্বিগুণ থেকে চারগুণ পর্যন্ত হয়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের(আইইডিসিআর) তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে।

এই এক মাসে তুলনামূলক নতুন রোগী বৃদ্ধির হার বেশি দেখা গেছে ঢাকা ও রংপুর বিভাগে। যে ১৫টি জেলায় আগের চার মাসের তুলনায় গত এক মাসের ব্যবধানে ১০০ শতাংশের বেশি নতুন রোগী যুক্ত হয়েছে, তার চারটি ঢাকা বিভাগের, পাঁচটি রংপুর বিভাগের।

শুরু থেকেই রাজধানীতে সংক্রমণ বেশি, এখনো সেই ধারা অব্যাহত রয়েছে। রাজধানীর পাশাপাশি এই বিভাগের সব জেলাতেই নতুন রোগী বেড়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ, ২৬ অগাস্ট তা তিন লাখ পেরিয়ে যায়। এর মধ্যে ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। ২৫ অগাস্ট সেই সংখ্যা চার হাজার ছাড়িয়ে যায়।

এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু। বিশ্বে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ইতোমধ্যে দুই কোটি ৫৭ লাখ পেরিয়েছে; মৃতের সংখ্যা পৌঁছেছে ৮ লাখ ৫৭ হাজারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ