IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> চারঘাটে খাস জমি দখল, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের শঙ্কা

চারঘাটে খাস জমি দখল, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের শঙ্কা

চারঘাটে সরকারী খাস জমি দখল করে দেওয়া হচ্ছে স্কুলের বাউন্ডারি প্রাচীর

চারঘাটে সরকারী খাস জমি দখল করে দেওয়া হচ্ছে স্কুলের বাউন্ডারি প্রাচীর। ছবি- ধূমকেতু প্রতিবেদক, চারঘাট

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে হাটের জায়গা ও সরকারী খাস জমি দখল করে স্কুলের বাউন্ডারি প্রাচীর দেয়াকে কেন্দ্র করে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বাজার ব্যবসায়ীসহ এলাকাবাসীর মাঝে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। যে কোন সময় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বাজার ব্যবসায়ীসহ এলাকাবাসীর সঙ্গে ঘটে যেতে পারে বড় ধরনের সংঘর্ষ।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে সরজমিনে উপজেলার ভায়ালক্ষিপুর ইউনিয়নের পুঠিমারী সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায় এমন তথ্য। উপজেলা নির্বাহী কর্মকর্তার দাবি সেখানে যে প্রাচীর হচ্ছে সেটা কি খাস জমিতে হচ্ছে, হলে বিষয়টি তিনি দেখছেন বলে জানান তিনি।

জানা যায়, দীর্ঘদিন ধরে পুঠিমারী রাস্তার পাশে এবং পুঠিমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠের শেষ প্রান্তে সাপ্তাহিক হাট বসে আসছে। যা সরকারী খাস জমি বলে দাবি করেন বাজারের ব্যবসায়ীসহ এলাকাবাসী। হঠাৎ করে গত কয়েক দিন ধরে সেই খাস জমিতে হাট বসার জায়গায় বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করে বিদ্যালয় কর্তৃপক্ষ। এতে বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরোধ সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় বিদ্যালয় প্রাচীর নির্মানের কাজ। ব্যবসায়ীসহ এলাকাবাসীর দাবি খাস জমি রেখে বিদ্যালয়ের জমির উপর নির্মাণ করা হোক বিদ্যালয়ের সীমানা প্রাচীর। সেটা না করে বিদ্যালয় কর্তৃপক্ষ জোর করে সরকারী খাস জমির উপর সীমানা প্রাচীর নির্মাণ করছেন।

মনির হোসেন নামের এক সবজি বিক্রেতা দাবি করে বলেন, বিদ্যালয়ের জমি রয়েছে ১.৩৫ একর। পাশাপাপাশি সেখানে সরকারী খাস জমি রয়েছে ১.৩৫ একর। আমরা গত ৩০ বছর ধরে আমরা জেনে আসছি পুঠিমারী সাপ্তাহিক হাট যেখানে বসছে, খেলার মাঠ সংলগ্ন সরকারী খাস জমিতে। এখন বিদ্যালয় কর্তৃপক্ষ জায়গাটি বিদ্যালয়ের দাবি করে তারা সীমানা প্রাচীর নির্মাণ করছেন। আমরা জীবন দিয়ে হলেও এই অবৈধ সীমানা প্রাচীর কোন ভাবেই করতে দিতে পারি না। আমরা ব্যবসা করে পেট চালায়।

চা বিক্রেতা বজলুর রহমান বলেন, এখানে সাপ্তাহিক হাট বসে। সরকার এখান থেকে রাজস্ব পায়। কার স্বার্থে, কার পরামর্শে বিদ্যালয় কর্তৃপক্ষ সরকারী খাস জমির উপর প্রাচীর নির্মাণ করছে। আমরা চাই বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের জমির উপর প্রাচীর নির্মাণ করুক। আর জনগণের দাবি উপেক্ষা করে জোর করে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রাচীর নির্মাণ করলে আমরা ব্যবসায়ীরা পরিবারের সন্তান সন্ততি নিয়ে রাস্তায় শুয়ে পড়বো। আমাদের জীবনের বিনিময়ে যদি বিদ্যালয় কর্তৃপক্ষ প্রাচীর দেয়, তো দিক। আমরা মরে যাব।

এদিকে এলাকাবাসীর দাবি, যেখান দিয়ে প্রাচীর নির্মাণ করা হচ্ছে, সেটি সরকারী খাস জমি বা হাটের জায়গা না হলে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রাচীর দিক তাতে আমাদের কোন সমস্যা নেয়। তবে স্থানীয় প্রশাসনের কাছে ব্যবসায়ী ও এলাকাবাসীর কথা বিবেচনা করে সরকারী সার্ভেয়ার নিয়োগ করে প্রকৃত পক্ষে বিদ্যালয়ের জমিতে প্রাচীর নির্মাণের ব্যবস্থা করার যাবতীয় ব্যবস্থা নেয়া দাবি এলাকাবাসী।

বিষয়টি সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাপিয়া খাতুন বলেন, সম্পূর্ন বিদ্যালয়ের জমিতেই সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে। এখানে হাটের বা সরকারী খাস জমির উপর প্রাচীর নির্মাণ করা হচ্ছে না। প্রকৃত পক্ষে স্কুলের পুরাতন ভবন রয়েছে সরকারী খাস জমিতে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস জানান, সেখানে যে প্রাচীর হচ্ছে সেটা কি খাস জমিতে হচ্ছে, হলে বিষয়টি তিনি দেখবেন বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31