IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদরহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে অভিভাবক সমাবেশবাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতপার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তিনিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনচলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহহারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনারনিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগরাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মিভূতপুঠিয়ায় মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগরাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রী
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> সন্তান জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করলে পুরস্কার

সন্তান জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করলে পুরস্কার

সন্তান জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করলে পুরস্কার

সন্তান জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করলে পুরস্কার। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বাঘা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : সন্তানের জন্মনিবন্ধনের প্রয়োজন হলেই অভিভাবকের কপালে চিন্তার ভাঁজ পড়ে। তারা মনে করেন, এটা করতে যাওয়া মানে হয়রানির শিকার হওয়া। কারণ জন্মনিবন্ধন করা নিয়ে অভিযোগের শেষ নেই। অনেকে দিনের পর দিন পৌরসভা ও ইউনিয়ন পরিষদে ধরনা দেন, বাড়তি টাকাও ব্যয় করেন।

কিন্তু জন্মনিবন্ধন সনদ হাতে পান না। এই পরিস্থিতি বদলে দিতে রাজশাহীর বাঘা পৌরসভা থেকে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। সন্তান জন্মগ্রহণের ৪৫ দিনের মধ্যে পৌরসভায় জন্মনিবন্ধন করালে অভিভাবকরা পাচ্ছেন পুরুস্কার। ভোগান্তি ছাড়াই বিনামূল্যে দ্রুত মিলছে সনদ।

সরকার নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধনে অভিভাবকদের উদ্বুদ্ধ করতে পৌর সভা থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (০৬ অক্টোবর) বিকেল ৪টায় বাঘা পৌরসভা কার্যালয়ে গত সেপ্টেম্বর’২৫ মাসে জন্মনিবন্ধন করা ১৯ জন অভিভাবকের হাতে জন্মনিবন্ধন সনদ ও পুরুস্কার প্রদান করা হয়। পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার তাদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় পৌরসভার নির্বাহি প্রকৌশলী তাজুল ইসলামসহ কর্মকর্তা-কর্মচারিগন উপস্থিত ছিলেন।

পৌরসভার উত্তরগাওপাড়া গ্রামের বর্ষা খাতুন জানান, তাঁর সদ্যোজাত শিশুর ১২দিনের মাথায় জন্মনিবন্ধন করাতে পৌরসভায় যান। ১০ দিনের দিন সন্তানের জন্মনিবন্ধন করিয়েছেন বাজুবাঘা গ্রামের যুথি খাতুন। ৩৯ দিনের মাথায় সন্তানের জন্মনিবন্ধন করিয়েছেন বানিয়া পাড়ার সুমাইয়া খাতুন।

তারা বলেন, শিশুর জন্মনিবন্ধন করানোর জন্য পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আমাদের অভিনন্দন জানান। সেই সঙ্গে শিমুর জন্য পুরস্কার ও সন্তানের জন্মনিবন্ধন সনদ হাতে তুলে দেন। এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার বলেন, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে জন্মনিবন্ধন একটি গুরুত্বপূর্ণ সনদ। কারণ স্কুলে ভর্তি থেকে শুরু করে শিশুর প্রতিটি কাজেই এটা বাধ্যতামূলক। কিন্তু অনেক সন্তানের অভিভাবক জন্মনিবন্ধন করতে গড়িমসি করেন। এ ছাড়া একটু বয়স হলে নিবন্ধন করাতে বেগ পেতে হতেও পারে। তাই অভিভাবকদের উপযুক্ত সময়ে সন্তানের জন্মনিবন্ধনে আগ্রহী করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুর ৪৫ দিন বয়সের মধ্যে ঝামেলা ছাড়াই বিনামূল্যে জন্মনিবন্ধন সনদ পাওয়া সম্ভব।

তিনি বলেন, আগামীতেও যেসব শিশুর অভিভাবক ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন করাতে পৌরসভায় আসবেন, তাদের সনদের সঙ্গে পুরস্কার দেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031