IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> বাঘায় স্বামীর বাড়িতে গৃহবধুর লাশ উদ্ধার, চিরকুট নিয়ে চাঞ্চল্য

বাঘায় স্বামীর বাড়িতে গৃহবধুর লাশ উদ্ধার, চিরকুট নিয়ে চাঞ্চল্য

বাঘায় স্বামীর বাড়িতে গৃহবধুর লাশ উদ্ধার, চিরকুট নিয়ে চাঞ্চল্য

বাঘায় স্বামীর বাড়িতে গৃহবধুর লাশ উদ্ধার, চিরকুট নিয়ে চাঞ্চল্য। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বাঘা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের দাদপুর গ্রাম থেকে মঙ্গলবার (৭ অক্টোবর) হিরা খাতুন (২০) নামে এক নববধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের দাদপুর গ্রামের স্বামীর বাড়ির শয়ন কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নববধু কুষ্টিয়ার সদর থানার বটতলী ইউনিয়নের আদর্শপাড়া গ্রামের বেল্লাল হোসেনের মেয়ে।

পুলিশ জানান, শয়ন কক্ষে থেকে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লিখা ছিল- “ভালো থাইকেন আমাকে আর হয়তো পাবেন না! আমি চায় ছিলাম আমার সখের পুরুশের সাথে থাকতে কিন্তু সেটা তো আর সম্ভব না। আপনাদের কাছে আমার শেষ ইচ্ছা আমি মারা যাওয়ার পর আমার করর টা সুমনের বারির সামনে হবে। আমি যেই গ্যালারি ব্যবহার করি মায়ের ফোনে ওই গ্যালারির নিরাপত্তা ফোল্ডারে আমার অনেক সখের ছবি আছে ওই ছবি গুলা যত্ন করে রেখে দিবেন pass (৭২১৬) আমার সোয়ার ঘরটা আমার আরাফাত ভাইয়ার কাছে দিয়ে দিয়েন। ইতি (হিরা)” ধারণা করা হচ্ছে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া কারণে আত্মহত্যার আগে হিরা খাতুন চিরকুট লিখে গেছে। তবে চিরকুটে লিখাটি হিরা খাতুনের কি-না, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

জানা যায়, গত মাসের ১৪ সেপ্টেম্বর চকরাজাপুর ইউনিয়নের দাদপুর গ্রামের শান্ত শেখের ছেলে রতন আলী শেখ(২৫)’র সাথে বিয়ে হয়। বিয়ের দুই দিন পর নববধু তার বাবার বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি জানান, আর শ্বশুরবাড়ি ফিরে যাবেন না। পরে পরিবার তাকে ইচ্ছার বিরুদ্ধে স্বামীর বাড়িতে পাঠান। যোগাযোগ করতে না পেরে মেয়ের বাবার বক্তব্য পাওয়া যায়নি। আত্নহত্যার দাবি স্বামীর পরিবারের।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান বলেন, মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে চিরকুটে লিখাটি নববধুর কি-না, সেটি তার হাতে লিখার সাথে মিলিয়ে দেখলে বাস্তব প্রমান পাওয়া যাবে।

ওসি জানান, মেয়ের বাবার বাড়ি আরেক জেলাতে হওয়ায় তাৎক্ষনিক হাতের লিখা মিলিয়ে শনাক্ত করতে পারেননি। এ বিষয়ে ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31