IMG-LOGO

বৃহস্পতিবার, ২১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় মাদকসেবীর হামলায় স্কুলশিক্ষক গুরুতর আহতমান্দায় প্রতিপক্ষের মারধরে নারীসহ তিনজন আহতরাসিক প্রশাসকের সাথে রাজশাহী মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়পুঠিয়ায় জেলা পরিষদের উন্নয়নমূলক কাজের পরিদর্শন করলেন জেলা পরিষদের প্রশাসকতামিম স্মৃতি ক্রীড়া একাদশের শুভ উদ্বোধনকুষ্টিয়ায় ভিজিএফের চাল ভাগ-বাঁটোয়ারা, দেশীয় অস্ত্র নিয়ে ইউনিয়ন পরিষদে হামলাসিংড়ায় হেলমেট না থাকায় দুই মোটরসাইকেল চালককে জরিমানারাজশাহী জেলা পরিষদ প্রশাসকে “বিশ্বের শ্রেষ্ঠ নারী নেত্রীর তালিকায় আছেন বেগম খালেদা জিয়া” বই উপহার প্রদান‘সরকার তিস্তা ব্যারেজের কাজেও হাত দেবে’রাণীনগরে বিশেষ অভিযানে চুরি মামলাসহ ৭জন গ্রেফতার,মাদক উদ্ধারতানোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের অভিগম্যতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিতসিংড়ায় চৌগ্রাম ও তাজপুর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণাপোরশায় আম সংগ্রহ, বিপিণন ও ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিতপশ্চিম অঞ্চল মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সাধারণ সভা ও লভ্যাংশ বিতরণকঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা বেড়ে ১৩১
Home >> ধর্ম >> টপ নিউজ >> রাগের মাথায় তালাক দিলে কি তালাক কার্যকর হয়?

রাগের মাথায় তালাক দিলে কি তালাক কার্যকর হয়?

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রশ্ন: রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়?

উত্তর: স্বামী যদি স্ত্রীকে রাগের মাথায় ‘তালাক’ বলে, তাহলে তালাক কার্যকর হয়ে যায়। স্বামী যদি স্ত্রীকে ঠাট্টা করে ‘তালাক’ বলে, তাহলেও তালাক কার্যকর হয়ে যায়। স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার নিয়ত ছাড়া ‘তালাক’ বললেও তালাক হয়ে যায়। আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত রাসুল (সা.) বলেছেন, তিন বিষয়ে ঠাট্টাচ্ছলে কিছু বললেও তা যথার্থভাবে বলা কথার মতোই ধর্তব্য হয়; বিয়ে, তালাক ও তালাক প্রত্যাহার। (সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি)

তালাক শব্দের অর্থ বিচ্ছিন্ন করা, ত্যাগ করা ইত্যাদি। ইসলামে বিবাহ বিচ্ছেদকে তালাক বলা হয়। ইসলামে তালাক নিকৃষ্ট কাজ হলেও বৈধ। হাদিসে তালাককে সর্বনিকৃষ্ট বৈধ কাজ বলা হয়েছে। স্বামী স্ত্রীর যদি নিজেদের মধ্যে সুসম্পর্ক না থাকে, মিলে মিশে স্বামী স্ত্রী হিসেবে শান্তিপূর্ণ ও মাধুর্যমণ্ডিত জীবন যাপন একেবারেই অসম্ভব হয়ে দাঁড়ায়, তখন সমাধান হিসেবে তালাকের কথা চিন্তা করা যায়।

ইসলামি শরিয়তে স্বামী তালাক দিতে পারে। স্বামী যদি মুখে স্ত্রীদে লক্ষ্য করে বলে ‘তালাক’ অথবা ‘তুমি তালাক’ অথবা ‘তোমাকে তালাক দিলাম’ তাহলে তালাক হয়ে যায়। তালাক দেওয়ার নিয়তে তালাক বোঝায় এ রকম কিছু বললেও তালাক হয়ে যায়। যেমন ‘তুমি নতুন স্বামী খোঁজো, ‘তোমাদের বাড়িতে চলে যাও’ ‘তুমি আমার জন্য হারাম’ ইত্যাদি।

একবার বা দুবার তালাক দেওয়ার পর ইদ্দতের মধ্যে স্বামী চাইলে স্ত্রীকে আবার ফিরিয়ে নিতে পারে, কিন্তু তৃতীয় তালাকের পর ফিরিয়ে নেওয়ার আর সুযোগ থাকে না। আল্লাহর কোরআনে বলেছেন, তালাক দুবার; তারপর স্ত্রীকে ভালোভাবে রাখবে অথবা সুন্দরভাবে ছেড়ে দেবে। (সুরা বাকারা: ২২৯)

পরের আয়াতে আল্লাহ বলেছেন, যদি সে তাকে আবার তালাক দেয়, তাহলে সে তার জন্য আর হালাল হবে না যতক্ষণ পর্যন্ত ভিন্ন একজন স্বামী গ্রহণ না করে। তারপর ওই স্বামী যদি তাকে তালাক দেয়, তবে উভয়ের পুনরায় মিলিত হওয়াতে গুনাহ নেই, যদি উভয়ের আস্থা জন্মে যে উভয়ে আল্লাহর আইনসমূহ ঠিক রাখতে পারবে। (সুরা বাকারা: ২৩০)

অর্থাৎ তিন তালাক দিয়ে ফেললে স্ত্রী ওই স্বামীর বিবাহবন্ধন থেকে সম্পূর্ণরূপে বের হয়ে যায়। নতুনভাবে বিয়েও নিষিদ্ধ হয়ে যায়। যদি কখনও ওই নারী অন্য কাউকে বিয়ে করে এবং পরবর্তীতে স্বাভাবিকভাবে তার নতুন স্বামীর মৃত্যু হয় বা তাদের বিয়ে বিচ্ছেদ হয়, তাহলে ওই নারীর সম্মতিক্রমে নতুন মোহর ও আকদে পুরনো স্বামীর সাথে আবার তার বিয়ে হতে পারে। মানে তৃতীয় তালাকের পর তাদের পুনঃসম্পর্ক প্রায় অসম্ভব হয়ে যায়।

তাই স্ত্রীর সাথে কোনো ঝগড়া বা মনোমালিন্য হলে রাগের মাথায় ‘তালাক’ শব্দ উচ্চারণ করা বা তালাক দেওয়ার নিয়তে কিছু বলার ব্যাপারে স্বামীদের সাবধান থাকা কর্তব্য।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930