IMG-LOGO

শনিবার, ২৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে সংসদ সদস্য ডা. টিপুরায়গঞ্জের গ্রামপাঙ্গাসী নিজামগাতী সড়কে ধস সব ধরণের যানচলাচল বন্ধশহর খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেডের ১৭তম ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিতছোট্ট নাতি ইব্রাহিমসিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নজরুল বর্ষ ২০২৬শে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ‘সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না সরকার’সিরাজগঞ্জ জেলা স্কাউটের ৬৫তম নির্বাহী কমিটির সভাজাসদ কার্যালয়ে গোপন বৈঠক, অর্ধশতাধিক আওয়ামী লীগ সন্দেহে আটকগোমস্তাপুরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধারসিরাজগঞ্জে প্রথম আলো জিপিএ -৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা‘শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা’‘জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের ফের ইরানে প্রবেশের অনুমতি,মেঘনা নদীতে ট্রলারডুবি, তিন মরদেহ উদ্ধার, বাবা এখনও নিখোঁজকুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩নিয়ামতপুরে অবৈধ ভুটভুটি দুর্ঘটনায় ঘটছে প্রাণহানি
Home >> টপ নিউজ >> বিনোদন >> ৬০ কোটি রুপি জমার শর্তে শিল্পা-রাজ বিদেশ যেতে পারবেন

৬০ কোটি রুপি জমার শর্তে শিল্পা-রাজ বিদেশ যেতে পারবেন

ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রাকে ৬০ কোটি রুপি জমা রাখার শর্তে বিদেশ ভ্রমণের অনুমতি দিয়েছেন মুম্বাই হাইকোর্ট। বুধবার হাইকোর্ট তাদের সাফ জানিয়ে দেন, তারা যদি আমেরিকার লস এঞ্জেলসে বেড়াতে যেতে চান তাহলে তাদের ৬০ কোটি রুপি জমা রাখতে হবে।

গেল আগস্ট মাসে শিল্পা ও তার স্বামী রাজের বিরুদ্ধে ৬০ কোটি রুপি প্রতারণার মামলা করেন দীপক কোঠারি নামে মুম্বাইয়ের এক ব্যবসায়ী। মামলাটি এখন তদন্তাধীন। মামলা হওয়ার পর এই দম্পতির বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করেন আদালত। ফলে আদালতের বিনা অনুমতিতে তারা দেশ ছাড়তে পারবেন না।

এরই ভিত্তিতে সম্প্রতি শিল্পা ও তার স্বামী রাজ লুকআউট নোটিশ সাময়িক স্থগিত রাখতে হাইকোর্টে আবেদন করেছিলেন। বুধবার আদালত তাদের আর্জি খারিজ করে দিয়ে এই মামলার পরবর্তী শুনানির দিন ১৪ অক্টোবর ধার্য করেছেন।

আদালত জানিয়েছেন, যেহেতু মামলাটি ৬০ কোটি রুপি প্রতারণার অভিযোগ। তাই আবেদনকারীদের সমপরিমাণ রুপি আগে জমা করতে হবে। তারপর তারা দেশ ছাড়তে পারেন।

শিল্পা শেঠির আইনজীবী বলেন, অভিনেত্রীর একটি ইভেন্টে যোগ দিতে কলম্বো যাওয়ার কথা রয়েছে। ইভেন্টটি হবে ২৫-২৯ অক্টোবর। আদালত তাকে জিজ্ঞাসা করেন, তার কাছে কোনও আমন্ত্রণপত্র আছে কি? জবাবে আইনজীবী বলেন, যতক্ষণ না বিদেশ যাওয়ার অনুমতি মিলছে, ততক্ষণ কোনও আমন্ত্রণপত্র আসবে না। অভিনেত্রীর সঙ্গে ফোনে কথা চূড়ান্ত হয়েছে।

মঙ্গলবার শিল্পা শেঠি মুম্বাই পুলিশকে জানান, রাজ কুন্দ্রার সঙ্গে মিলিতভাবে গঠিত কোম্পানির ম্যানেজমেন্ট বিষয়ক কিছুর সঙ্গে তিনি জড়িত নন।

এদিকে গত ৪ অক্টোবর শিল্পা শেঠির বাড়িতে তাকে সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ দপ্তর (ইকনমিক অফেন্সেস উইং)।

সেদিন ইকনমিক অফেন্সেস উইংয়ের এক কর্মকর্তা জানান, পুলিশ শিল্পার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। এসময় শিল্পা তার বিজ্ঞাপন সংস্থার ব্যাংক অ্যাকাউন্টে হওয়া সন্দেহজনক লেনদেনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দেন, যা বর্তমানে যাচাই করছে কর্তৃপক্ষ। এছাড়া গেল মাসে একই মামলায় শিল্পার স্বামী রাজ কুন্দ্রার জবানবন্দি রেকর্ড করে মুম্বই পুলিশের ইকনমিক অফেন্সেস উইং। সূত্র: দ্য ওয়াল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031