IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> মশার কামড়ে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ গোদাগাড়ী পৌরবাসী

মশার কামড়ে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ গোদাগাড়ী পৌরবাসী

ধূমকেতু প্রতিবেদক,গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকায় মশার কামড়ে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ।কর্মব্যস্ততার বেড়ে
ই চলছে মশার উপদ্রব। মশা নেই এমন জায়গা খুঁজে পাওয়া কঠিন। এই মশার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার কোমলমতি শিশু,ছাত্র-ছাত্রী ও গর্ভবতী নারীরা। মশার যন্ত্রণায় জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে পড়েছে বলে অভিযোগ পৌরবাসীর।

এদিকে মশার উপদ্রব দিন দিন বাড়লেও মশা নিধনে নেই তেমন কোনো পদক্ষেপ। এতে ডেঙ্গুসহ মশাবাহিত নানা রোগব্যাধিতে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে আছে পৌরবাসী।

স্থানীয়রা অভিযোগ করেন, বর্তমানে বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং অফিসসহ বিভিন্ন স্থানে মশার আক্রমণ থেকে রক্ষা পাচ্ছেন না তারা। পৌরসভার বিভিন্ন জায়গায় নালা-নর্দমা, রাস্তাঘাট, ড্রেন অপরিষ্কারসহ বিভিন্ন স্থানে পানি জমে থাকা, নিয়মিত পরিষ্কার না করা এবং যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা ও যেখানে সেখানে ময়লা থাকার কারণে মশা বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেছেন পৌরবাসী। ছাড়াও পৌরসভার প্রায় সব এলাকায় অধিকাংশ স্থানে ঝোপ ও আগাছা পরিস্কার না থাকায় মশার বিস্তার চরম আকার ধারণ করেছে বলে মনে করেন তারা।

গোদাগাড়ী পৌরসভার সারাংপুর এলাকার মোজাম্মেল হক বলেন, হঠাৎ করেই মশার উপদ্রব বেড়ে গেছে। কিন্তু পৌরসভা থেকে মশা নিধন কোন পদক্ষেপ দেখছি না। মশা নিধন স্প্রে করা উচিৎ। দ্রুত মশা নিধনের ব্যবস্থা না করলে বিভিন্ন মশাবাহিত রোগবালাই আক্রান্ত হওয়ার ঝুঁকি আছি।

পৌরসভার সুলতানগঞ্জ এলাকার বাসিন্দা আমির হোসেন জানান, পৌর কর্তৃপক্ষ নালা-নর্দমাগুলো এবং বাসাবাড়ির আশপাশে মশা নিধন স্প্রে না করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। অনেক সময় দেখি মশা নিধনের ওষুধ প্রয়োগ করে তবে নিয়মিত মশা নিধনকারী ওষুধ প্রয়োগ করা হলে হয়তো পৌরবাসীকে এ দুর্ভোগ পোহাতে হতো না।

পৌর এলাকার শিক্ষার্থী টুম্পা জাহান বলেন,খুব মশা বৃদ্ধি পেয়েছে যে, কয়েল জ্বালিয়েও কোনো কাজ হয় না। মশার গুনগুন শব্দ এবং কামড়ে ভীষণ বিরক্ত লাগে। বসে থেকে পড়াশোনাও ঠিকমতো করতে পারছি না। মশাবাহিত রোগ থেকে বাঁচতে সন্ধ্যা হলেই পড়ার টেবিল ছেড়ে বিছানায় মশারি টানিয়ে পড়তে বসতে হয়। মশার উপদ্রব ও মশাবাহিত সংক্রমণ রোধে যদি সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে তবেই জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনবে বলে আশা করে তারা।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফয়সাল আহমেদ বলেন, পৌরসভা ব্যাপক উন্নয়ন করা হয়েছে, কর্মকর্তা কর্মচারীর ১৫ বছরের বকেয়া বেতন ভাতা পরিশোধ করা হয়েছে। ফগার মেশিনসহ বিভিন্ন যত্নপাতি আছে। মশা নিধন ও ড্রেন পরিস্কার করার জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। আমার বদলীর আদেশ হওয়ায় সব কাজ দেখভাল করা সম্ভাব হয় নি। পদক্ষেপ নেয়া যায়নি। আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গুর উপদ্রব থেকে পৌরবাসীকে রক্ষায় মাসব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য বিভাগসহ সকল বিভাগে কাজের গতিবৃদ্ধির নির্দেশনা দেয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31