IMG-LOGO

শুক্রবার, ২৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিবভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবারসৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবিআরব বিমানবন্দরে হামলায় ২ প্রবাসী বাংলাদেশি আহতরাজশাহীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল‘সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ’দেশে ডেঙ্গুতে দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ১৫১২৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেসসিরাজগঞ্জে নিরাপদ সড়ক গড়তে চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ হতে পারে‘আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে’সর্বোচ্চ বিপজ্জনক’ অবস্থায় হরমুজ প্রণালিগোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হারতাইওয়ানে ২২৭ কিমি বেগে ধেয়ে আসছে টাইফুন চাম্পিরাজশাহী থেকে অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলো ঢাকায়
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় টাইফয়েড প্রতিরোধে টিকা কার্যক্রমের উদ্বোধনীদিনে টিকা নিলো ২৭০০ শিশু

বাঘায় টাইফয়েড প্রতিরোধে টিকা কার্যক্রমের উদ্বোধনীদিনে টিকা নিলো ২৭০০ শিশু

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহীর বাঘায় উদ্বোধনীর মধ্য দিয়ে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা রহমুতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি।

উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি বলেন, সরকারের স্বাস্থ্য উদ্যোগের অংশ হিসেবে এই টিকাদান কর্মসূচি দেশের শিশুস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, টাইফয়েড একটি পানি ও খাদ্যবাহিত রোগ। এই টিকা গ্রহণের মাধ্যমে শিশুদের টাইফয়েড সংক্রমণ থেকে কার্যকরভাবে সুরক্ষা দেওয়া সম্ভব হবে। ১৮ কর্ম দিবসের মাসব্যাপি- উপজেলায় প্রায় ৪৭ হাজার শিশুকে বিনামূল্যে এই ভ্যাকসিন দেওয়া হবে। তিনি বলেন,’টাইফয়েড ভ্যাকসিন নিয়ে ভয়ের কোনো কারণ নেই। এটি শতভাগ নিরাপদ। পৃথিবীর অনেক দেশে এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আগে দেশে এই ভ্যাকসিন বেসরকারি পর্যায়ে কিনে দেওয়া হতো, এবার সরকার বিনামূল্যে দেশের প্রায় সাড়ে চার থেকে পাঁচ কোটি শিশুকে দেবে সরকার।’

এসময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ,উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান,প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম, , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিসিন বিষেশজ্ঞ ডাক্তার নিহার চন্দ্র সরকার নয়ন,রহমুতুল্লা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক বাবুল ইসলাম,বাঘা প্রেসক্লাবের আহবায়ক আব্দুল লতিফ মিঞা ও উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্যকর্মীসহ শিক্ষক- শিক্ষার্থীরা।

সুত্রে জানা যায়,রোববার উপজেলার ১৫ বিদ্যালয়ে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ২৭০০শ শিশুদের টাইফয়েড টিকা দেওয়া হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বর্তমানে টাইফয়েড জ্বর নিয়ন্ত্রণে স্থানীয়ভাবে স্থায়ী ও প্রাদুর্ভাব—উভয় পরিস্থিতির জন্য তিন ধরনের ভ্যাকসিন সুপারিশ করেছে। এর মধ্যে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) সব বয়সের জন্য রুটিন টিকাদান কর্মসূচিতে ব্যবহারে অগ্রাধিকার পাচ্ছে, কারণ এটি উন্নত রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে, কম বয়সী শিশুদের জন্য উপযোগী এবং দীর্ঘমেয়াদি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930