IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> নবীন সদস্যদের বরণ করল রাজশাহী কলেজ মিরর ডিবেটিং ক্লাব

নবীন সদস্যদের বরণ করল রাজশাহী কলেজ মিরর ডিবেটিং ক্লাব

ধূমকেতু প্রতিবেদক : নবীন সদস্যদের বরণ করে নিয়েছে রাজশাহী কলেজ মিরর ডিবেটিং ক্লাব (আরসিএমডিসি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১ টায় কলেজের ইংরেজি বিভাগের ১০৩ নং কক্ষে নবীন সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরর ডিবেটিং ক্লাবের সভাপতি শাহরিয়ার কবির শেখর। ক্লাবটির বর্তমান সাধারণ সম্পাদক নূর শামীমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উক্ত ক্লাবের প্রধান উপদেষ্টা এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রফেসর মোঃ হাবিবুর রহমান।
এছাড়াও ক্লাবটির কার্যনির্বাহী পরিষদসহ অন্যান্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে নবীনদের উদ্দেশ্যে ক্লাবের প্রধান উপদেষ্টা বলেন, ‘মিরর ডিবেটিং ক্লাব এমন একটি ক্লাব যা যুক্তির মাধ্যমে তর্ক করে থাকে। এখানে শিক্ষার্থীদের জ্ঞানের চর্চা করা হয়। এই ক্লাব সুসংগঠিত বিতর্কের মাধ্যমে একজন শিক্ষার্থীকে স্বতঃস্ফূর্ত করে তোলার অন্যতম একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে। কয়েকবার বিতর্কে জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জনের মাধ্যমে রাজশাহী কলেজের গন্ডি পেরিয়ে মিরর ডিবেটিং ক্লাব আজ সারাদেশে পরিচিতি লাভ করেছে।’

নবাগতদের তিনি জানান, বিতর্কের প্রতিটি ধারা নিয়েই মিরর কাজ করে। তবে মিরর যে কেবল বিতার্কিক তৈরি করে থাকে তা নয়,বরং একজন শিক্ষার্থীকে আত্মবিশ্বাসী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিতর্কের পাশাপাশি উপস্থিত বক্তৃতা,উচ্চারণদক্ষতা সহ সাংগঠনিক পর্যায়ে এখানে প্রতিটি সদস্যকে যোগ্যতাসম্পন্ন করে তোলা হয় যা শিক্ষার্থীদের বর্তমান ও ভবিষ্যৎ জীবনে কার্যকরী ভূমিকা পালন করে। ‘

তিনি আরও বলেন, এই ক্লাব তোমাদের কেবল সহশিক্ষা কার্যক্রমগুলোতেই দক্ষতা অর্জনে সহায়তা করবে না, এটি তোমাদের একাডেমিক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব রাখবে। সুতরাং এই ক্লাবের সাথে আমি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ হবে বলেই আশাব্যক্ত করছি।

এছাড়াও এদিন মিরর ডিবেটিং ক্লাবের সহসভাপতি মোঃ জোবায়ের হোসেনের পরিচালনায় বিতর্কের বিভিন্ন শাখা সম্পর্কে নবীনদের ধারণা প্রদান করে একটি সেশন পরিচালিত হয় এবং ক্লাবটির সাংগঠনিক সম্পাদক মুবিন মাহি নবীনদের সাংগঠনিক ধারণা প্রদানের জন্য এর বিভিন্ন দিক আলোচনা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31