IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> মান্দায় মাদ্রাসার অবৈধ কমিটি বাতিলের দাবীতে এলাকাবাসীর মাননবন্ধন

মান্দায় মাদ্রাসার অবৈধ কমিটি বাতিলের দাবীতে এলাকাবাসীর মাননবন্ধন

মান্দায় মাদ্রাসার অবৈধ কমিটি বাতিলের দাবীতে এলাকাবাসীর মাননবন্ধন

মান্দায় মাদ্রাসার অবৈধ কমিটি বাতিলের দাবীতে এলাকাবাসীর মাননবন্ধন। ছবি- ধূমকেতু প্রতিবেদক, মান্দা

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর সিনিয়র আলিম মাদ্রাসার অবৈধ কমিটি এবং দুটি পদে নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

এলাকাবাসির ব্যানারে মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রতিষ্ঠানের সামনের রাস্তায় এ কর্মসূচী পালন করা হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক, হারুন অর রশীদ, সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম ও আবু বক্কর সিদ্দিক।

বক্তারা বলেন, শিক্ষার্থী অভিভাবকদের না জানিয়ে অত্যন্ত গোপনে প্রতিষ্ঠানের পকেট কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির মাধ্যমে কম্পিউটার ল্যাব অপারেটর এবং গবেষনাগার/ল্যাব সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই দুই পদে স্বজনদের নিয়োগ দেওয়ার পাঁয়তারা করছেন মাদ্রাসার অধ্যক্ষ মামুনুর রশীদ।

স্থানীয় বাসিন্দা হারুন অর রশীদ বলেন, গত ১৭ অক্টোবর এই দুই পদে নিয়োগ বোর্ডে উপস্থিত হওয়ার জন্য প্রার্থীদের পত্র দেওয়া হয়। প্রার্থীরা যথাসময়ে প্রতিষ্ঠানে উপস্থিত হলেও মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতিসহ নিয়োগ বোর্ডের কোনো সদস্যই উপস্থিত ছিলেন না। এ ঘটনার পর থেকে স্থানীয় লোকজনের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আরেক বাসিন্দা মোজাম্মেল হক বলেন, ‘অধ্যক্ষ মামুনুর রশীদ পকেট কমিটির মাধ্যমে দুই পদে তার আত্মীয়দের নিয়োগ দেওয়ার পাঁয়তারা করছেন। এর আগেও একাধিক পদে নিয়োগ দিয়ে লাখ লাখ টাকা আত্মসাত করেছেন। এ ধরনের দুর্নীতিবাজ অধ্যক্ষের অপসারণের দাবী করছি।’

এ প্রসঙ্গে জানতে মাদ্রাসার অধ্যক্ষ মামুনুর রশীদের মোবাইলফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। প্রতিষ্ঠানেও অনুপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31