IMG-LOGO

সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চারঘাটে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ডোবায় ফেলে ভ্যান ছিনতাইমান্দায় দুর্গাপূজার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভাধামইরহাটে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান-বিশদ নীতিমালা বিষয়ক প্রচার কার্যক্রমসিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডারের রিটেইলার ও খুচরা দোকানে অভিযানরবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা: গ্রেফতারকৃতদের রিমান্ড দিয়েছে আদালতরাহশাহীতে হেলদি হার্ট হেলদি কিডনীজ বিষয়ক আলোচনা সভাঝালকাঠিতে পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক ২৪১৮তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনী ও তাঁবু জলসানিয়ামতপুরে শেষ মুর্হূতে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরামোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা‘পরিস্থিতি যুদ্ধাবস্থায় ঠেলে দেওয়া হয়েছে, আন্দোলন চলবে’সিরাজগঞ্জে সম্মিলিত প্রয়াস রায়গঞ্জ তাড়াশ ও সলঙ্গা’র ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতজাপানের মারুবেনি কর্পোরেশন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহীপুঠিয়ায় ডেঙ্গু আতঙ্কে সাধারণ মানুষ, নেই সচেতনতামূলক কার্যক্রমসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
Home >> জাতীয় >> লিড নিউজ >> ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল গ্রেপ্তার

ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল গ্রেপ্তার

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ৪৫ কোটি টাকা আত্মসাতের মামলায় ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার বিকালে রাজধানীর বংশাল থেকে দুদকের একটি দল তাকে গ্রেপ্তার করে।

একইদিনে দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেপ্তারের পর নজরুল ইসলামকে সিনিয়র মহানগর স্পেশাল জজ আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে ৫দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

গত ৩১ জুলাই কোম্পানির সম্পদ ক্রয়ের নামে ৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ও এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। মামলার বাদী সংস্থাটির উপপরিচালক সৈয়দ আতাউল কবির।

মামলায় আসামিরা হলেন– ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, তার স্ত্রী ও মেঘনা ব্যাংকের সাবেক পরিচালক তাসলিমা ইসলাম, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. হেমায়েত উল্লাহ, সাবেক পরিচালক আলহাজ্ব মো. হেলাল মিয়া, শাহরিয়ার খালেদ, মিসেস নাজনীন হোসেন, খন্দকার মোস্তাক মাহমুদ, ডা. মো. মনোয়ার হোসেন, কে এম খালেদ, এম এ খালেক ও তার স্ত্রী সাবিহা খালেক ও তাদের মেয়ে সারওয়াৎ খালেদ সিমিন, সাবেক পরিচালক মো. মিজানুর রহমান, মো. মোজ্জাম্মেল হোসেন ও মিসেস রাবেয়া বেগম, সাবেক বিকল্প পরিচালক প্রফেসর ড. ইফফাৎ জাহান, সাবেক ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর ডা. মোহাম্মদ মোশাররফ হোসেন ও কাজী ফরিদ উদ্দিন আহমেদ, সেক্রেটারি সৈয়দ আব্দুল আজিজ, সাবেক এক্সিকিউটিভ অফিসার গোলাম কিবরিয়া ও সাবেক শাখা ম্যানেজার এস এম মোর্শেদ, রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ইনচার্জ ইঞ্জিনিয়ার আমির মো. ইব্রাহিম, মিথিলা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের এমডি মো. আজহার খান ও ওই প্রতিষ্ঠানের পরিচালক মো. সোহেল খান।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে রাজধানীর তোপখানা রোডের একটি জমি ও স্থাপনা অনিয়ম করে ২০৭ কোটি ৩৬ লাখ টাকায় কেনাবেচা করেন। অনুসন্ধানে ওঠে আসে, এই লেনদেনের মাধ্যমে ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ৪৫ কোটি টাকা আত্মসাৎ করেন সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, পরিচালক এম এ খালেক এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে বিভিন্ন ব্যাংকে স্থানান্তর করা হয়।

এভাবে অপরাধলব্ধ অর্থের উৎস, অবস্থান ও প্রকৃতি গোপন করে অর্থ পাচার প্রতিরোধ আইন, দুর্নীতি দমন কমিশন আইন ও দণ্ডবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ সংঘটিত হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930