IMG-LOGO

রবিবার, ২৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিক্ষা নিয়ে কোন গাফিলতি বরদাস্ত করা হবেনা: এমপি মিলননিয়ামতপুরে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদাননিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নটেকনাফে আলুর বস্তায় মিলল জি-৩ রাইফেলসহ বিপুল অস্ত্র ও বিস্ফোরক, আটক-৩বাগমারার শুভডাঙ্গাবাসীর সমস্যার কথা শুনতে পুরো ইউনিয়ন ঘুরলেন এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহীতে পেস্টিসাইড ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন, সভাপতি মাহফুজ, সম্পাদক মজিবুরডেঙ্গু প্রতিরোধে ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে মশারি বিতরণ ও আলোচনা সভাচাঁয়না বাঁধে চাইনিজ রেস্টুরেন্ট ও কেকের কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানামান্দায় আইওরপাড়া উচ্চবিদ্যালয়ে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনহাম উপসর্গে দেশে আরও ৯ শিশুর মৃত্যুভারতে বিমান মহড়ায় বাংলাদেশসহ ৯ দেশ, অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানমহাদেবপুরে সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের৩ তলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধনইসলামিয়া সরকারি কলেজের খেলার মাঠ উন্নয়ন ও অভিযাত্রী সংসদের ভবণ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন‘বিশ্ব ব্যবস্থায় রূপান্তর নয় ভাঙন চলছে’জেলা পরিষদ প্রশাসকে সম্মাননা স্মারক প্রদান
Home >> টপ নিউজ >> বিনোদন >> এসডি রুবেলের নায়িকা শিলা

এসডি রুবেলের নায়িকা শিলা

ধূমকেতু নিউজ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী শিরিন শিলা বর্তমানে সিনেমা থেকে অনেকটাই দূরে আছেন। ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘হিটম্যান’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয় অভিনেত্রীর। এ সিনেমায় শাকিব খান ও অপু বিশ্বাসের পাশাপাশি তিনি নিজের অভিনয়গুণে আলাদা করে নজর কাড়েন। এরপর সুযোগ পান শাহীন সুমন পরিচালিত ‘মিয়া বিবি রাজি’ সিনেমায়।

দীর্ঘদিন কানাডা সফর শেষে দেশে ফিরেছেন অভিনেত্রী। দেশে ফিরেই আবারও কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। বর্তমানে একাধিক সিনেমার শুটিং ও নতুন প্রজেক্টের প্রস্তুতি নিচ্ছেন শিরিন শিলা। ‘যাযাবর’ সিনেমার অসমাপ্ত কাজ রেখে তিনি কানাডায় গিয়েছিলেন। সম্প্রতি দেশে ফিরে সেই সিনেমাটির বাকি অংশ শুটিং শুরু করেন অভিনেত্রী।

এদিকে সরকারি অনুদানে নির্মিতব্য একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন শিরিন শিলা। এসডি রুবেল পরিচালিত ‘নীল আকাশে পাখি উড়ে’ নামে এ সিনেমাটির শুটিং শুরু হবে আগামী মাসে। সিনেমায় এসডি রুবেলের বিপরীতে দেখা যাবে তাকে। শুটিং শুরুর আগে চলছে প্রস্তুতির কাজ।

এ বিষয়ে শিরিন শিলা বলেন, দেশে ফিরে প্রথমেই ‘যাযাবর’ সিনেমার বাকি কাজ শুরু করেছি। এর পাশাপাশি কয়েকটি নতুন প্রজেক্ট নিয়ে কথাবার্তা চলছে। আগামী মাসে এসডি রুবেলের পরিচালনায় সরকারি অনুদানের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। এ সিনেমাটি নিয়ে আমি খুবই আশাবাদী।

উল্লেখ্য, শিরিন শিলা অভিনীত ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি বর্তমানে দেশের ৩০টি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হচ্ছে। দর্শকদের কাছ থেকে সিনেমাটি ইতোমধ্যে ভালো সাড়া পাচ্ছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031