IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> বদলগাছীতে প্রবাসীর বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা, আহত ২

বদলগাছীতে প্রবাসীর বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা, আহত ২

বদলগাছীতে প্রবাসীর বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা

বদলগাছীতে প্রবাসীর বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছিতে প্রবাসী ফিরোজ হোসেনের বাড়িতে হামলা চালিয়েছে কিশোর গ্যাং সদস্যরা।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার কোলা ইউনিয়নের ভোলার পালশা গ্রামে এই ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেশ কয়েক বছর ধরে মালদ্বীপে থাকেন ফিরোজ হোসেন। গত প্রায় ৫ মাস আগে পার্শ্ববর্তী বগুড়া জেলার সান্তাহার নামক এলাকার ৫/৬ জনকে মালদ্বীপে নিয়ে যান ফিরোজ ও রনী নামেন এই দুই জন ব্যক্তি। কিন্তু সেখানে নিয়ে গিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ দিতে পারেননি তাঁদেরকে।

কাজ না দিতে পাড়াই আজ সেই টাকা ফেরৎ নিতে ওই ৫/৬ জনের আত্মীয়-স্বজন বাড়িতে যায়। সেখানে গিয়ে কথা বলেন ফিরোজের স্ত্রী ও কন্যার সাথে। এক পর্যায়ে উত্তপ্ত হয় পরিবেশ। খবর পেয়ে সেখানে উপস্থিত হয় থানা পুলিশ। সকলের মধ্যস্থতায় উত্তপ্ত পরিস্থিতি ঠান্ডা হয়।

কিন্তু এরই মধ্যেই স্থানীয় একটি কিশোর গ্রুপ রানার নেতৃত্বে ১৫-২০ জনের একটি বাহিনী হঠাৎই হামলা চালায় ফিরোজের স্ত্রী ও সন্তানের উপর। এতে আহত হয় ২ জন।

বিষয়টি নিয়ে রানার সাথে কথা হলে তিনি জানান, আমি কাউকে মারধর করিনি এবং মারধর করার জন্য হুকুমও দেয়নি।

বদলগাছীতে প্রবাসীর বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা
বদলগাছীতে প্রবাসীর বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী

বদলগাছী থানার এসআই অসিত বলেন, পরিবেশ উত্তপ্ত হওয়ায় ফিরোজের পরিবার ৯৯৯ কল দিয়েছিলো, খবর পেয়ে সঙ্গে সঙ্গে সঙ্গীও ফোর্স সহ আমি ঘটনা স্থলে পৌঁছে পরিবেশ ঠান্ডা করি। কিন্তু রানার নেতৃত্বে একটি বাহিনী এসে মারধর শুরু করেন ঐ প্রবাসী পরিবারের উপর।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা বা অভিযোগ হয়নি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31