IMG-LOGO

মঙ্গলবার, ২ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘বেপর্দা’ অভিযোগে রাস্তায় হেনস্তার শিকার মডেল নায়লা নাঈমগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যুগত দুই দিনের প্রচন্ড গরমে বিপাকে পড়েছেন প্রাণীকুল ও রায়গঞ্জের মানুষেরামান্দার বিলে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধননিয়ামতপুরে গৃহবধূর মরদেহ উদ্ধাররহনপুর আমবাজারে আম নেয়া হবে প্রতিমন ৫২ কেজিতেগোমস্তাপুরে কৃতি খেলোয়াড়ের সংবর্ধনা‘অংশীজনরা চাইলে এসএসসির সূচি পুনর্নির্ধারণ’নিয়ামতপুরে ১৫ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তারগোদাগাড়ীতে এমপি মুজিবুর রহমানের উদ্যোগে ৪০০ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ‘তুমি পাগল হয়ে গেছো, সবাই তোমাকে ঘৃণা করে’কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিময়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরু চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু‘ডেঙ্গু রোগীর চিকিৎসায় ৮০ শতাংশ ছাড় দিতে হবে’
Home >> টপ নিউজ >> কৃষি >> চারঘাটে পানির নিচে কৃষকের স্বপ্ন

চারঘাটে পানির নিচে কৃষকের স্বপ্ন

ধূমকেতু প্রতিবেদক,মিজানুর রহমান,চারঘাট : রাজশাহী চারঘাটে তিন ফসলি জমিতে অপরিকল্পিত ভাবে একের পর এক পুকুর খনন, অবৈধ ভাবে খাল দখল ও কালভার্টের মুখ বন্ধের কারণে ফসলি জমি গুলো আজ পানির নিচে ডুবে আছে। অনেক এলাকার বসত বাড়িতেও জলাবদ্ধতা তৈরি হয়েছে। কৃষকেরা নালা কেটে বিলের পানি সরানোর চেষ্টা করছেন। তা খুব একটা কাজে আসছে না। ফলে আমন চাষে চরম ক্ষতির মুখে পড়েছেন উপজেলার কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্র জানিয়েছে, চরম বৃষ্টি ও জলাবদ্ধতার কারনে উপজেলার প্রায় ৩৮০ হেক্টর জমিতে আমন চাষ হয়নি। আমন চাষের জমিতে এখনও জলাবদ্ধতায় নিমজ্জিত রয়েছে। জলাবদ্ধতা নিরশন করাখুবই কঠিন।
কৃষকের অভিযোগ অপরিকল্পিত পুকুর খননের কারনে ও ধারাবাহিক ভাবে বৃষ্টিতে জমিতে জমে থাকা পানি সরে যাওয়ার তেমন কোনো লক্ষন নেই। অপরিকল্পিত পুকুর খনন ও খাল দিয়ে পানি নিষ্কাশন না হওয়ায় জমিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় পাঁচ হাজার ৪৫০ হেক্টর জমিতে আম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি বছর এই পরিমাণ জমিতেই আম চাষ হয়। আমন চাষের সঙ্গে প্রায় ৩৮ হাজার কৃষক জড়িত রয়েছেন।
সরেজমিন চারঘাটের ভাটপাড়া,শলুয়া, বালিয়াডাঙা, সাদীপুর, কৈ ডাঙা, বালুদিয়াড়সহ আমন চাষের বিলগুলোতে দেখা গেছে থই থই পানি। অপরিকল্পিতভাবে ফসলি জমিতে পুকুর খনন করা হয়েছে। পুকুর পাড় উঁচু করে লাগানো হয়েছে কলাসহ বিভিন্ন জাতের গাছ। এতে পানি চলাচল করতে পারছে না। বিলের পানি নেমে যাওয়ার সমস্ত পথ বন্ধ করা হয়েছে। ফলে এসব জমিতে ফসল চাষ করা কঠিন হয়ে পড়েছে।

মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় পুকুরের সংখ্যা ৩ হাজার ৪০২টি। ছয় বছর আগে এ সংখ্যা ছিল ২ হাজার ৭৬২টি। এক যুগ আগে ছিল ১ হাজার ৯৩০টি পুকুর। এসব পুকুরের অধিকাংশই অবৈধভাবে খনন হয়েছে তিন ফসলি জমিতে।

উপজেলার পাইটখালী এলাকার কৃষক আবু সাঈদ হিরু বলেন, গত বিগত আওয়ামীলীগ সরকারে প্রভাবশালী ব্যাক্তিদের অবৈধ ভাবে পুকুর খননের কাছে জিম্মি ছিলো এলাকার কৃষকরা। জমির মালিকদের কাছে থেকে লিজ নিয়ে প্রশাসনের নাকের ডগার ওপর দিয়ে একের পর এক অবৈধ পুকুর খনন করা হলেও কৃষকের কথা চিন্তা করেনি কেউ। ফলে আজ তিন ফসলি জমিতে জমে থাকা পানি বের হতে পারছেন না। দেখা দিয়ে চরম জলাবদ্ধতা।

উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান বলেন, ৬৮০ হেক্টর জমি জলাবদ্ধ হয়ে পড়েছে। প্রায় ৩৮০ হেক্টর জমিতে আমন চাষ হয়নি। চরম বৃষ্টি ও অপরিকল্পিত ভাবে পুকুর খননের ফলে পানি নিষ্কাশনের ব্যবস্থাও নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031